Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

ফকিরহাটে তিন গরুচোরকে আটক করে পুলিশে সোপর্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:02:19 pm, Friday, 21 July 2023
  • 146 বার

জেলা প্রতিনিধি, বাগেরহাট।।
বাগেরহাটের ফকিরহাটে গরু নিয়ে মাহিন্দ্রা গাড়িতে পালানোর সময় জনতার হাতে আটক হয়েছেন তিন গরুচোর। শুক্রবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মধ্য বাহিরদিয়া গ্রামের উত্তরের মাঠে। আটক চোর ও মাহিন্দ্রা গাড়ি পুলিশ হেফাজতে নিয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হল খুলনার দৌলতপুর উপজেলার দেয়ানা গ্রামের সামসুল শেখের ছেলে নুরুল ইসলাম(৩০), দৌলতপুর উপজেলার হাজরা গ্রামের ইসলাম শেখের ছেলে আলামিন (২৮) ও খুলনা লবনচরা এলাকার হালিম শেখের ছেলে মনিরুল মনি (৩২)
প্রত্যক্ষদর্শীরা জানায়, মধ্যবাহিরদিয়া গ্রামের ওমর ফারুকের একটি বখনা বাছুর পাশ্ববর্তী মাঠ থেকে রশি খুলে তিন চোর তাদের সাথে থাকা থ্রি-হুইলার মাহেন্দ্র গাড়িতে তোলে। বিষয়টি দেখে ওমর ফারুকের প্রতিবেশী রবিউল মোল্লার সন্দেহ হলে চোর বলে চিৎকার করলে চোর গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু রাস্তায় থাকা লোকজন ও প্রতিবেশীরা ভ্যান দিয়ে রাস্তা ব্যারিকেট দিয়ে গরুসহ চোরদের ধরে ফেলে।
পরে খবর দিলে ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক কার্তিক চন্দ্র পাল ও বাহিরদিয়া পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স এসে চোরদের থানায় নিয়ে যায়।
এলাকাবাসী আরো জানায়, গত দুই সপ্তাহে ওই এলাকায় একাধিক গরু ও ছাগল চুরি হয়েছে। এ কারণে এলাকাবাসী সচেতন থাকায় চোরদের আটক করা সহজ হয়েছে। আটক চোরদের জনতা মারধোর করায় প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে আটক হওয়া তিনজন পেশাদার চোরচক্রের সদস্য। এদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে কোর্টে প্রেরণ করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

ফকিরহাটে তিন গরুচোরকে আটক করে পুলিশে সোপর্দ

আপডেট টাইম : 10:02:19 pm, Friday, 21 July 2023