রামপাল বাগেরহাট।
রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে দুইজন তার চোরকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো উপজেলার বড় দূর্গাপুর গ্রামের আ. আজিজের পুত্র জনি শেখ (৩২) ও একই গ্রামের মোহর আলীর পুত্র মো. মনিরুল শেখ (৪২)। রামপাল থানার এসআই জাহিদুর রহমান বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টায় দূর্গাপুর চরের আবু্ল কালাম সরদারের টিনের ঘরের সামনে অভিযান চালান। ওই সময়ে ২০৫ কেজি তার, রড ও অন্যান্য মালামালসহ তাদের আটক করেন। আটককৃতরা দীর্ঘদিন ধরে তার চুরির কাজে জড়িত রয়েছে। এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রের আশপাশের চোর সিন্ডিকেট ও তাদের গডফাদারদের তালিকা করা হয়েছে। কাউকে ছাড় দেয়া হবে না।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















