Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

ভাড়াটিয়ার দখলে প্রতিবন্ধীর বাড়ি, প্রতিবন্ধীকে গুমের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:31:33 pm, Monday, 24 July 2023
  • 65 বার
জেলা প্রতিনিধি, বাগেরহাট,
বাগেরহাটের মোংলায় ঘর ভাড়া দিয়ে বিপাকে পড়েছেন অসহায় এক শারীরিক প্রতিবন্ধী বাড়ির মালিক। প্রতিবন্ধী মোতালেব জোমাদ্দার ২০০০ সালে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের মোর্শেদ সড়ক এলাকায় ১৫.৫০ শতক জমি কিনে বাড়ি নির্মান করে বসবাস করে আসছিলেন। কিন্তু পারিবারিক সমস্যার কারণে ২০০৩ সালে ঘরের কিছু অংশ মাসিক ১০০০/- (এক হাজার) টাকা ভাড়া চুক্তিতে স্থানীয় মো: মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে ভাড়া দেন। এখন ভাড়াটিয়া বাড়ি নিজের বলে দাবি করছেন। এ নিয়ে বাগ বিতান্ডার এক পর্যায়ে প্রতিবন্ধী মোতালেব জোমাদ্দারকে হত্যা করে পশুর নদীতে ফেলে দিবে বলে শাষিয়েছিলো মিজানুর। এরপর থেকে প্রতিবন্ধী মোতালেব জোমাদ্দারকে খুজে পাওয়া যাচ্ছেনা বলে অভিযোগ করেন মোতালেব জোমাদ্দারের ছেলে মতিউর রহমান রানা।
 মিজানুর রহমান গং মিলে মোতালেব জোমাদ্দারকে গুম করে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন বলে  সোমবার (২৪ জুলাই) সকাল ১০ টায় মোংলা প্রেস ক্লাবে এমনই অভিযোগ তুলে মৃত মিজানুর রহমানের ছেলে সাইফুর রহমান সাব্বিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন প্রতিবন্ধী মোতালেব জোমাদ্দারের ছেলে মতিউর রহমান রানা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ২০১৪ সাল পর্যন্ত নিয়মিত বাড়ি ভাড়া দিচ্ছিলেন মিজানুর রহমান। কিন্তু পরে বিভিন্ন তাল বাহানায় ঘর ভাড়া পরিশোধ না করার জন্য ফন্দি করেন মিজানুর রহমান। মিজানুর রহমান বানোয়াট কাগজপত্র তৈরি করে জমি তাঁর জমি হিসেবে দাবি করে বিজ্ঞ মোংলা সহকারি জজ আদালতে দে: ৫৭/১৯ মোংলা দায়ের করেন। মিজানুর রহমানের মৃত্যু হলে তার ছেলে সাইফুর রহমান সাব্বির মামলাটি পরিচালনা করে। ভাড়াটিয়া বানোয়াট কাগজপত্র তৈরী করে একের পর এক হয়রানি করে তাদের সর্বশান্ত করেছে। যার প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করেন তিনি। বাড়ি জবরদখলের বিষয়ে ভাড়াটিয়ার বিরুদ্ধে পৌরসভাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো সুফল পাননি বলেও সংবাদ সম্মেলনে জানান মতিউর রহমান রানা।
গত বুধবার (১৯ জুলাই) সকালে তার বড় বোন মাসুদা বেগমসহ তারা তাদের নিজ বাড়িতে সাব্বিরের কাছে ভাড়ার টাকা দাবী করে ঘর ছেড়ে দেওয়ার কথা বললে তাদের মারধর করেন ভাড়াটিয়া সাব্বির গং। এ বিষয়ে মোংলা থানায় একটি এজাহার করলেও এখনো পর্যন্ত কোন সুরাহা পাননি বলেও অভিযোগ করেন প্রতিবন্ধী মোতালেব জোমাদ্দারের ছেলে মতিউর রহমান রানা।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুউদ্দীন বলেন, মামলা নেওয়ার মতো বিষয় হলে আমরা অবশ্যই মামলা নিবো। পুলিশ কোন জমি দখল করে দেয়না।
এ ব্যাপারে সাইফুর রহমান সাব্বির বলেন, এ সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন আছে। আদালতই এর ফয়সালা দিবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

ভাড়াটিয়ার দখলে প্রতিবন্ধীর বাড়ি, প্রতিবন্ধীকে গুমের অভিযোগ

আপডেট টাইম : 10:31:33 pm, Monday, 24 July 2023