Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

রামপালে আইনশৃঙ্খলা রক্ষায় ফলোআপ সভা

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:53:30 pm, Tuesday, 25 July 2023
  • 204 বার

রামপাল ,বাগেরহাট,

রামপালের রাজনগর ইউনিয়নের আইনশৃঙ্খলা রক্ষায় ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধায় রাজনগর ইউপি পরিষদের মিলনায়তনে চেয়ারম্যান সুলতানা পারভীন ময়নার সভাপতিত্বে অনুষ্ঠিত ফলোআপ সভায় গত দুই মাসে ওই এলাকায় চুরি, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ বিষয়ে সাফল্য পাওয়া গেছে কি না সে বিষয়ে আলোচনা করা হয়। এ সময় রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন সন্তোষ প্রকাশ করেন। মাদকের বিস্তর রোধে এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের তার চোরদের বিরুদ্ধে আরও বেশী অভিযানের উপর জোর দেন তিনি। রামপাল থানা পুলিশের অব্যাহত অভিযানে তার চোর ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য সন্তোষজনকভাবে কমেছে বলে একইভাবে মতপ্রকাশ করেন ইউপি চেয়ারম্যান সুলতানা পারভীন। পুরোপুরিভাবে মাদকসহ তার চোর ও তাদের শেল্টারদাতাদের চিহ্নিত করে ধরার দাবী জানান। এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বলেন, আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালনে কোন প্রকারের শৈথিল্য দেখাবো না, দেখানোর কোন সুযোগ নেই। তিনি সকলের সহযোগীতা কামনা করেন। সভায় ইউপি সদস্য, মহিলা সদস্য, গ্রামপুলিশ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত দুই মাস পূর্বে রামপাল থানার উদ্যেগে রাজনগর ইউনিয়ন পরিষদের ছত্তরে আইনশৃঙ্খলা বিষয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

রামপালে আইনশৃঙ্খলা রক্ষায় ফলোআপ সভা

আপডেট টাইম : 10:53:30 pm, Tuesday, 25 July 2023