জেলা প্রতিনিধি, বাগেরহাট। ।
বাগেরহাটের কচুয়ায় ১০ পিচ ইয়াবা সহ মোঃ শিপন শেখ (২১) এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছ কচুয়া থানা পুলিশ। শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার সাইনবোর্ড বাজার থেকে শিপনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শিপন শেখ বাগেরহাট জেলা সদরের রাজাপুর গ্রামের মো: সিরাজুল ইসলামের ছেলে।
কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সাইনবোর্ড বাজার থেকে মাদক কারবারি শিপনকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে দশ পিচ ইয়াবা জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, আসামীর বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।##
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















