Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে শুরু হয়েছে পানগুছি নদীর তীর রক্ষার কাজ, খুশি এলাকাবাসী

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:50:11 pm, Friday, 28 July 2023
  • 116 বার

বাগেরহাট ,প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে পানগুছি নদীর তীর ভাঙ্গনরোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা লঞ্চঘাট মাধ্যমিক বিদ্যালয়ের সামনের নদীর তীরে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এই কাজের উদ্বোধন করেন। এসময়, পানি উন্নয়ন বোর্ড, দক্ষিন পশ্চিাঞ্চলের প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. সফিউদ্দিন, পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু, মোরেলগঞ্জ পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর হলেও এলাকাবাসির মাঝে আশার আলো জাগিয়েছে এই নদীর তীর রক্ষাবাধঁ প্রকল্প। তবে তীর রক্ষাবাধেঁর পাশাপাশি টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসি।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বাগেরহাটের মোড়েলগঞ্জে পানগুছি নদীর তীব্র ভাঙ্গন ও বেড়িবাঁধ না থাকায় জোয়ার ভাটার পানিতে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের দুর্ভোগ পোহাতে হয়। শত শত বসতবাড়ি, নদীর তীরবর্তী হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলী জমি নদীতে বিলিন হয়। দীর্ঘদিনের দূর্ভোগ থেকে রক্ষা পেতে এলাকাবাসির দাবির প্রেক্ষিতে পানগুছি নদীর তীর প্রতিরক্ষা বাধ প্রকল্পের একনেকে অনুমোদন দেয় সরকার। পানগুছি নদীর ভাঙ্গন হতে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা সদর ও সংলগ্ন এলাকা সংরক্ষণ ও বিষখালী নদী পুন:খনন শীর্ষক প্রকল্পের অধীনে ৫২ কিলোমিটার এলাকায় বিভিন্ন কাজ করা হবে। যার ব্যয় ধরা হয়েছে ৬৫৯ কোটি টাকা। এই টাকায় ১০ কিলোমিটার নদীর তীর প্রতিরক্ষা বাঁধ, এক কিলোমিটার মেরামত, বিষখালী নদীর ২৩ কিলোমিটার পুনঃখনন ও ৫টি খাল পুনঃ খনন করা হবে। এসব কাজ ২০২৪ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
প্রকল্প পরিচালক মো. সফিউদ্দিন বলেন, ৬৫৯ কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হলে পানগুছি নদীর ভাঙ্গন রোধ হবে। এছাড়া অন্যান্য কাজের ফলে এলাকাবাসী অনেক সুবিধা পাবে। সময় অনুযায়ী কাজ শেষ করার আশা ব্যক্ত করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে শুরু হয়েছে পানগুছি নদীর তীর রক্ষার কাজ, খুশি এলাকাবাসী

আপডেট টাইম : 07:50:11 pm, Friday, 28 July 2023