Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আর্থিং তারসহ আটক ২, মটরসাইকেল জব্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:23:26 pm, Friday, 28 July 2023
  • 105 বার

জেলা প্রতিনিধি, বাগেরহাট।।

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট থেকে ১৫কেজির অধিক আর্থিং তামার তারসহ চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে ৩ আনসার ব্যাটালিয়নের রামপাল ক্যাম্পের সদস্যরা। আটক মো: কাশেম মিয়া(৩২) রামপাল উপজেলার ভূইয়ারকান্দর মানিক নগর গ্রামের আমজাদ শেখের ছেলে ও মো: নজরুল ইসলাম (২৫) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার  মিয়াপাড়া গ্রামের নান্নু মোল্লার ছেলে।শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ২নং গেট এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ওই সদস্যদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি স্মার্ট ফোন ও ১টি ১০০ সিসি ডিসকভার মটরসাইকেল জব্দ করে আনসার ব্যাটালিয়নের সদস্যরা।আনসার ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক চন্দন দেব নাথ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধিনায়ক চন্দন দেব নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেতর থেকে বিপুল তামার তার পাচার করা হবে। ওই সংবাদের ভিত্তিতে আনসার ব্যাটালিয়নের চৌকশ আভিযানিক একটি দল বিদ্যুৎ কেন্দ্রের লেবার ২নং গেট এলাকায় অভিযান চালায়। এ সময় ১৫ কেজির অধিক পরিমানে আর্থিং কপার ক্যাবলসহ চোর চক্রের ওই দুই সদস্যকে আটক করা হয়।জব্দ করা কপার ক্যাবলের আনুমাণিক মূল্য সাত হাজার পাাঁচ শত টাকা।

তিনি আরও বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক জব্দ করা মালামালসহ চোরদের রামপাল থানায় সোপর্দ করা ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য গত মে ২০২২ তারিখ থেকে এ পর্যন্ত ৫৮টির অধিক অভিযানে প্রায় ৬৮,৮৫,৮০০/- টাকার চোরাই মালামাল ও ৫০ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আর্থিং তারসহ আটক ২, মটরসাইকেল জব্দ

আপডেট টাইম : 11:23:26 pm, Friday, 28 July 2023