জেলা প্রতিনিধি, বাগেরহাট।।
বাগেরহাটে ফ্যাক্ট চেকিং বিষয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুলাই) সকালে সিসিডি বাংলাদেশ এর উদ্যোগে এবং ইন্টারনিউজ এর সহযোগিতায় শহরের খারদ্বারস্থ উদায়ন বাংলাদেশের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা।
কর্মশালায় স্থানীয় এবং জাতীয় দৈনিক ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের ১০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন দীপ্ত টেলিভিশন বাগেরহাট প্রতিনিধি মামুন আহমেদ।
কর্মশালায় ফ্যাক্ট চেকিং কি, ফ্যাক্ট চেকিং কেন প্রয়োজন, কিভাবে ফ্যাক্ট চেকিং করতে হয়, ছবি ভিডিও তথ্য যাচাই প্রক্রিয়া, ভুল তথ্য, মিথ্যা তথ্য, গুজব, কোন সংবাদের ক্ষেত্রে ফ্যাক্ট চেক করতে হবে এবং যাচাই করার রিপোর্ট কিভাবে উপস্থাপন করতে হবে এসব বিষয় বিস্তারিত আলোচনা করা হয়।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















