Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মোংলায় জমি নিয়ে বিরোধে বসত বাড়ীতে হামলা-ভাংচুর,আহত ৫ ,আটক ১০

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:03:14 pm, Friday, 11 August 2023
  • 114 বার
জেলা প্রতিনিধি, বাগেরহাট।।
বাগেরহাটের মোংলায় জমি নিয়ে বিরোধের জেরে মহিলা দলের নেত্রীর বাড়ীতে হামলা। বাড়ী ঘরে ব্যাপক ভাংচুর চালানো হয়েছে। এসময় পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফাতেমা বেগম ও তার স্বামীসহ আহত  হয়েছে পাঁচ জন। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।  আহতরা চিকিৎসা নিচ্ছে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ। শুক্রবার (১১ আগষ্ট) সকালে মোংলা পৌর শহরের জয় বাংলা সড়কে এ ঘটনা ঘটে।
মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের স্বজনদের অভিযোগ, মোংলা পৌর শহরের জয় বাংলা সড়কে মহিলা দলের নেত্রী ফাতেমা বেগমের স্বামীর নামে খরিদ করা বসত বাড়ীর জায়গা নিয়ে দির্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে, সোনাইলতলা ইউনিয়নের বাসিন্ধা প্রিন্স হাওলাদেরর সাথে। শুক্রবার (১১ আগষ্ট) সকালে শতাধিক লোক নিয়ে প্রিন্স হাওলাদার ওই বাড়ী দখল নেওয়ার চেষ্টা করে। এসময় ঘরে থাকা মহিলা দলের নেত্রী ফাতেমাসহ তার স্বামী তাদের বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ফাতেমা বেগম,তার স্বামী-মোঃ সোহেল ও ফাতেমার ভাই মোঃ জসিম , ফাতেমার বোনের স্বামী মোঃ ফারুক, খালা রহিমা বেগম আহত হন। ওই সময় বাড়ীতে ব্যপক ভাংচুর চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রিন্স হাওলাদারসহ ১০ জনকে আটক করে। আহত সকলে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ চিকিৎসা নিচ্ছেন।
আহত ফাতেম্ বেগমের বোন মিনারা বেগম জানান, শুক্রবার সকালে প্রিন্স হাওলাদারের নেতৃত্বে কয়েকশ লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের বসত বাড়ীতে হামলা চালিয়ে দখল নেওয়ার চেষ্টা করে। তারা বাধা দিলে ঘরে থাকা তাদের সকলকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা।
মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, দির্ঘ দিন ওই বাড়ী নিয়ে আদালতে মামলা চলছিলো। আদালতে নিজেদের পক্ষে রায় পেয়ে বাড়ীটি দখল নেয়ার চেষ্টা চালায় প্রিন্স হাওলাদার। সংর্ঘের খবর পেয়ে তিনি(সহকারী পুলিশ সুপার) এর নেতৃত্বে ঘটনাস্থলে যান। সেখান থেকে পুলিশ প্রিন্স হাওলঅদারসহ ১০ জনকে আটক করা হয়েছে। আইন শৃংখলা স্বাভাবিক রাখতে পুলিশের একটি টিম বাড়ীতে অবস্থান করছে। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি মোংলা থানায়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

মোংলায় জমি নিয়ে বিরোধে বসত বাড়ীতে হামলা-ভাংচুর,আহত ৫ ,আটক ১০

আপডেট টাইম : 07:03:14 pm, Friday, 11 August 2023