জেলা প্রতিনিধি, বাগেরহাট।।
বাগেরেোটের রামপালে অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ আগষ্ট) সকালে গ্রেফতার ৩জনকে মাদক মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১০ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আশরাফুল আলম।গ্রেফতারকৃতরা হলো, বাছারেরহুলা গ্রামের শহীদ শেখের ছেলে ওসমান শেখ (২১), গোবিন্দপুর গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে আইয়ুব আলী (৪০) ও শ্রীফলতলা গ্রামের রফিকুল মৃধার ছেলে আঃ রহিম মৃধা।
রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম জানান, পুলিশের মাদক বিরোধি বিশেষ অভিযানে ওই ৩জন মাদক কারবারিকে গ্রেফতার করা ও তাদের জিম্মায় থাকা প্রায় ১৫ হাজার টাকার গাঁজা জব্দ করা হয়েছে। এদের প্রত্যেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু হয়েছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















