জেলা প্রতিনিধি,বাগেরহাট।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী মানসা কালী মন্দির কমিটির উদ্যোগে বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক সহ অন্যান্য সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার (১১ আগষ্ট) সন্ধ্যা ৭টায় মন্দির চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। মন্দির কমিটির সভাপতি ও ইউপি সদস্য রবীন্দ্রনাথ হালদার বাটুল এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির। এতে সম্মানীয় অতিথি ছিলেন বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি নিলয় কুমার ভদ্র ও সাধারন সম্পাদক মধুসুদন দাম। মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক অজয় চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মন্দির কমিটির সাধারন সম্পাদক বাবলু কুমার আঁশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষক মনোতোষ রায় কেষ্ট, সাধারন সম্পাদক প্রভাষক সঞ্জয় কুমার ধর (সুমন) ও মোল্লাহাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কোল্লল বিশ্বাস। সর্ংবধনা শুরুর আগে সকলকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে সংবর্ধিত অতিথিদেরকে ক্রেষ্ট প্রদান করা হয়।
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
Reporter Name 










