বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপালে নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কার্যকলাপের অভিযোগে বিএনপি ও জামায়াতের ৮ জন নেতাকর্মী কে আটক করেছে।
রবিবার (১৩ আগষ্ট) রাতে ভাগা বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতদের কাছ থেকে ২ টি অবিষ্ফোরিত ককটেল, বিষ্ফোরিত ককটেলের ৭ টি জালের কাঠি, ৮টি লোহার রড, ১৩ টি লাঠি ও হাসুয়া উদ্ধার কার হয়েছে। এ বিষয়ে রামপাল থানা পুলিশের এসআই শেখ মো. আসগর আলী বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন।
আটককৃতরা হলেন, উপজেলার শোলাকুড়া গ্রামের গাজী মাহাবুব আলমের পুত্র গাজী আরাফাত আলম (৩৫), কাশিপুর গ্রামের আমজাদ আলীর পুত্র তারিকুল ইসলাম (৪৬), সোনাকুড় গ্রামের এজাহার উদ্দিনের পুত্র মো. আলমগির হোসেন (৪৮), গৌরম্ভা গ্রামের মৃত রশিদ আকুন্জীর পুত্র মো. মাহাফুজ আকুন্জী (৪৫), বর্ণি গ্রামের মৃত শেখ মহিউদ্দিনের পুত্র শেখ খবির উদ্দিন (৫২), কদমদী গ্রামের মতলুব হোসাইনের পুত্র মোস্তাফিজুর রহমান (৪২), বারুইপাড়া গ্রামের মৃত আলম মোল্লার পুত্র মোল্লা আ. রাজ্জাক (৫৮) ও বাশতলী গ্রামের হাজি হাবিবুল্লাহর পুত্র মো. জুলফিকার আলী (৪৫)। আটককৃতদের ৭ জন উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যয়ের নেতা ও বাকী আমামী মাহাফুজ আকুন্জী গৌরম্ভা ইউনিয়ন বিএনপির নেতা বলে জানা গেছে। আটককৃতদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, রবিবার (১৩ আগষ্ট) রাত সাড়ে ৮ টায় ভাগা বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আসামীরা জড়ো হয়। তারা নাশকতা সৃষ্টির যড়যন্ত্র ও ধ্বংসযজ্ঞ চালোনোর উদ্দেশ্যে সমবেত হওয়া সহ বিস্ফোরক পদার্থ মজুত করা, হেফাজতে রাখা ও বিস্ফোরন ঘটানো সহ সহায়তা করার অপরাধে ওই সময় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ওই সময় অন্য আসামীরা দ্রæত পালিয়ে যায়।
এ ঘটনায় রামপাল থানায় ১৮ জনসহ আরো ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে। বাকী আসামিদের আটকের জোর চেষ্টা চলছে। আটককৃতদের সোমবার (১৪ আগষ্ট) দুপুর ৩ টায় আদালতে প্রেরণ করা হয়েছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
নাশকতার অভিযোগে জামায়াতের ৮ নেতা গ্রেফতার
বাগেরহাটে নাশকতার অভিযোগে জামায়াতের ৮ নেতা গ্রেফতার
-
Reporter Name - আপডেট টাইম : 07:39:58 pm, Monday, 14 August 2023
- 211 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















