Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
দিন মজুর মিরাজুলকে যেতে হলো মর্গে

রাত শেষে দিন মজুর মিরাজুলকে যেতে হলো মর্গে

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:28:49 pm, Monday, 14 August 2023
  • 200 বার

বাগেরহাট রামপাল  সংবাদদাতা

নাম মিরাজুল শিকদার। বয়েস ৪১ বছর। স্ত্রী আফিরুন বেগম ও ১৭ বছর বয়েসী এক সন্তান মিলন শিকদারকে নিয়ে থাকেন নতুন করে জেগে ওঠা কৈগরদাসকাটির চরে। তারা প্রান্তিক ও ভূমিহীন হওয়ায় গত ৯ আগষ্ট বুধবার প্রধানমন্ত্রী প্রদত্ত সরকারীভাবে বরাদ্দকৃত আবাসন প্রকল্পের ঘরও পেয়েছেন।পেয়েছিলেন মাথা গোজার ঠাই।

মিরাজুলের স্ত্রী আফিরুন জানান, শনিবার দিনগত ভোর ৩ টায় ঘরে ফেরেন স্বামী মিরাজুল। এর পূর্বেই স্বামীর অপেক্ষায় বসে থেকে রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েন স্ত্রী। ভোররাতে এসে মিরাজুল বলেন নদীর পানি কমে গেছে, চলো জাল (ঝাকি জাল) টেনে আসি। তখন স্ত্রী বলেন, আমি যাবো না। এই বলে আবার ঘুমিয়ে পড়েন। ভোর ৪ টায় প্রতিবেশীদের ডাকচিৎকারে সে জেগে ওঠে। স্বামীকে বাড়ীর থেকে কিছু দূরে অসুস্থ অবস্থায় দেখে তার কাছে জানতে চান, কি হয়েছে তোমার ? উত্তরে মিরাজুল বলেন, আমার বুক জ্বালা করছে, আমার বুকে একটু তেলপানি মেজে দাও। এরপরে সে আরও অসুস্থ হলে নৌকা ঠিক করে চালনা হাসপাতালে নেওয়ার পথে মিরাজুল মারা যান বলে তার স্ত্রী আফিরুন দাবী করেন।
কি কারণে সে মারা গেছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্বামী মিরাজুল স্ট্রোক করেছিলেন। কেন তাকে ময়না তদন্তের জন্যে পু্লিশ মর্গে পঠালো ? তখন তিনি অভিযোগ করে বলেন, আমার ভাসুর রিয়াজ, চাচা শশুরের পুত্র তারিকুল ও বাবু পু্লিশের কাছে অভিযোগ করে বাগেরহাট মর্গে পাঠিয়েছে। আমার স্বামীর কোন শত্রু ছিল না, সবাই তাকে ভালোবাসতো।
এ বিষয়ে মৃত মিরাজুলের ভাই খোকন, রিয়াজ ও তারিকুলদের মতামত পাওয়া যায়নি। তবে তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যে ময়না তদন্তের জন্যে দাবী করেন বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে কথা হয় রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের সাথে। তিনি জানান, লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। তার স্ত্রী ও সন্তানদের সাথে কথা বললে ও এলাকাবাসী জানায় মিরাজুল বুকের ব্যাথায় অসুস্থ হয়। পরিবারের অন্য সদস্যদের আপত্তি থাকায় রবিবার দুপুরে লাশ ময়না তদন্তের জন্যে বাগেরহাটের মর্গে প্রেরণ করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

দিন মজুর মিরাজুলকে যেতে হলো মর্গে

রাত শেষে দিন মজুর মিরাজুলকে যেতে হলো মর্গে

আপডেট টাইম : 11:28:49 pm, Monday, 14 August 2023