Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
মোংলায় জাতীয় শোক দিবস পালিত

নানা আয়োজনে মোংলায় জাতীয় শোক দিবস পালিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:22:11 pm, Tuesday, 15 August 2023
  • 158 বার

স্টাফ রিপোর্টার,মোংলা

জাতীয় শোক দিবসে মোংলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্থরের জনতা। বঙ্গবন্ধুর ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোক র‌্যালী, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

সকাল ৯টা থেকে মোংলায় শুরু হয় শোক দিবসের শ্রদ্ধা নিবেদন কার্যক্রম। পৌর শিশু পার্কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মোংলা পোর্ট পৌরসভা, উপজেলা ও পৌর সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এর আগে সকাল ১০ টায় মোংলা উপজেলা প্রশাসন প্রঙ্গনে থেকে শুরু হয় শোক র‌্যালি। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এটি আবার উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বেলা ১১ টায় পৌর আ’লীগ কার্যালয় থেকে শোক র‌্যালী বের করে মোংলা পৌর ও উপজেলা আওয়ামী লীগ। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে পৌর শিশু পার্কে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পৌর ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আ’লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ,বন ও জলবায়ু উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, বঙ্গবন্ধুকে জানলেই জানা হবে বাংলাদেশ। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, একটি জাতি, একটি মানচিত্র, একটি পতাকা, আমাদের স্বাধীনতা। নিন্দুক আর জাতির শত্রুরা বঙ্গবন্ধুর উচ্চতা এক চুলও খাটো করতে পারেনি, পারবেও না।

এ সময় বাগেরহাট জেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব ইদ্রীস আলী ইজারাদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান , উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, ভাইস-চেয়ারম্যান ইকবাল হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান বিশ্বাস, পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইম হাসান অন্তর, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইমরান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত , পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহরুখ বাপ্পী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগরসহ সহযোগী সংগঠনের সকল নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

মোংলায় জাতীয় শোক দিবস পালিত

নানা আয়োজনে মোংলায় জাতীয় শোক দিবস পালিত

আপডেট টাইম : 10:22:11 pm, Tuesday, 15 August 2023