Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
দুই সহপাঠির গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

শরনখোলায় দুই সহপাঠির গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:00:17 pm, Tuesday, 15 August 2023
  • 553 বার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বাগেরহাট।।
বাগেরহাটের শরনখোলায় ২২ ঘন্টার ব্যবধানে একই মাদরাসার সহপাঠি দুই বন্ধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এরা হচ্ছে উপজেলার উত্তর কদমতলা গ্রামের মোঃ শফিকুল গাজীর পুত্র ইয়াসিন (১২) ও পার্শ্ববর্তী রাজেস্বর গ্রামের মোঃ হাবিব হাওলাদারের পুত্র ইসা হাওলাদার (১৩)। তারা কদমতলার মরহুম মোহসিনিয়া হাফিজিয়া ফোরকানিয়া মাদরাসার সহপাঠি ছিল।
শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট ইউপি সদস্য শরিফ খায়রুল ইসলাম জানান, ইয়াসিন ও ইসা একই মাদরাসার সহপাঠি ও বন্ধু। সোমবার (১৪ আগস্ট) দুপুর ২টার দিকে ইসা হাওলাদার পিতার সাথে অভিমান করে ছাগলের ঘরের আড়ায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বন্ধু ইসার মৃত্যুতে ইয়াসিন চরম শোকাহত হয়ে পড়ে। তাই মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১২ টার দিকে ইয়াসিনও ঘরের অড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, বন্ধুর ইসার মৃত্যুর শোক সইতে না পেরে ইয়াসিন আত্মহত্যা করেছে। ঘটনাস্থ পরিদর্শন করা হয়েছে। এব্যপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ##
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

দুই সহপাঠির গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

শরনখোলায় দুই সহপাঠির গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

আপডেট টাইম : 07:00:17 pm, Tuesday, 15 August 2023