Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
২০০ পরিবার কোস্টগার্ডের চিকিৎসা সহায়তা পেল

সুন্দরবন উপকূলের ২০০ পরিবার কোস্টগার্ডের চিকিৎসা সহায়তা পেল

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:51:10 pm, Wednesday, 16 August 2023
  • 371 বার

স্টাফ রিপোর্টার , মোংলা

আর্তমানবতার সেবায় বাংলাদেশ কোস্টগার্ড’ স্লোগানকে সামনে রেখে সুন্দরবন উপকূলীয় এলাকার অসহায় গরীব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড।

১৬ আগস্ট বুধবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুনতাসির ইবনে মহসীন।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড উপকূল ও চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। উপকূল ও চরাঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসা সেবা খুবই অপ্রতুল। তাই সুবিধা বঞ্চিত মানুষের সেবায় সবসময় এগিয়ে এসেছে কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় ১৬ আগস্ট বুধবার সকালে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার একটি মেডিকেল টিম সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার নলিয়ান, সুতারখালি, কামারখালি, কালাবগী এলাকায় গমন করে এবং দুপুর ১২টা হতে দুপুর পৌনে ২টা পর্যন্ত মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে ২০০ অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেন। বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান অনুষ্ঠানে মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট তামান্না তাবাসসুম এএমসি উপস্থিত ছিলেন।

এছাড়াও একইদিন সকাল ১১টা হতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি স্টেশন নলিয়ানে সার্জন লেফটেন্যান্ট তামান্ন তাবাসসুম উপকূলীয় অঞ্চলে অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ে স্থানীয় জেলে, মাঝি ও পেশাজীবিদের সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন। জনসচেতনামূলক সভায় স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি এবং স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

২০০ পরিবার কোস্টগার্ডের চিকিৎসা সহায়তা পেল

সুন্দরবন উপকূলের ২০০ পরিবার কোস্টগার্ডের চিকিৎসা সহায়তা পেল

আপডেট টাইম : 10:51:10 pm, Wednesday, 16 August 2023