বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে আদালতে মামলার তোয়াক্কা না করে এক সংখ্যালঘুর বাড়ী জোর করে দখল চেষ্টার অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসি। শনিবার সকালে জেলার ফকিরহাট উপজেলার কালীবাড়ী সড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী ভবতোষ কুমার ঘোষ, শারমিন আক্তার, তন্দ্র ঘোষ, নাজমা বেগম প্রমুখ। বক্তারা অবিলম্বে সংখ্যালঘু পরিবারের উপর হামলা জোর করে বসত বাড়ী দখলের চেষ্টা, সংখ্যালঘু পরিবারের ছেলে মেয়েদের হত্যার হুমকী দাতাদের আইনি ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ।
এ বিষয় ভুক্তভোগী ভবতোষ কুমার ঘোষ বলেন, আদালত মামলা চলমান অবস্থায় ক্ষমতার জোরে আদালতের নির্দেষের তোয়াক্কা না করে ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার দিনের পর দিন আমিসহ আমাদের উপর হামলা, মামলার মাধ্যমে নীরিহ সাধারণ জনগণকে অত্যাচার করে যাচ্ছে ।
তিনি বলেন, আমি ইতোমধ্যে ফকিরহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছি পুলিশ এখন ও পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করেনি। তিনি আরো বলেন, ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে ও ভূমিদস্যু ইউপি মেম্বার শহিদ, সাগর আহমেদ কামাল ও স্থানীয় কিছু লোক আমার খরিদকৃত জমি দখলের আপ্রান চেষ্টা করছে। তারা আমাকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। তাদের অত্যাচারে পরিবার নিয়ে ঠিক ভাবে বসবাস করতে পারছি না।
অভিযুক্ত সাগর আহম্মেদ কামাল বলেন, আমি এসব জমিজমার সাথে জড়িত না। একটি মহল আমাকে হেয় করার জন্য আমার সম্পর্কে মিথ্যা বানোয়াট কথা ছড়াচ্ছে ।
এ বিষয় ফকিরহাট ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার বলেন, আমার পরিষদে কাঙ্গাল, বেলায়েত ও হালিমা তাদের সিমানা নির্ধারনের জন্য আবেদন করে। এই আবেদনের প্রেক্ষিতে আমরা পরিষদের পক্ষ থেকে উক্ত জমির সিমানা নির্ধারন করে দিয়েছি। আগামী ১৫ দিনের মধ্যে যার যার জমি বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
সংখ্যালঘুর বাড়ী দখল চেষ্টার অভিযোগে মানববন্ধন
বাগেরহাটে সংখ্যালঘুর বাড়ী দখল চেষ্টার অভিযোগে মানববন্ধন
-
Reporter Name - আপডেট টাইম : 10:41:22 pm, Saturday, 19 August 2023
- 284 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















