Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
দূর্বৃত্তের হামলা, ভাংচুর

বাগেরহাটে তাঁতী লীগের অফিসে দূর্বৃত্তের হামলা, ভাংচুর

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:02:15 pm, Sunday, 20 August 2023
  • 330 বার

জেলা প্রতিনিধি,

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নে তাঁতী লীগের অফিসে ভাংচুর চালিয়েছে অজ্ঞাত দূর্বৃত্তরা। শনিবার (১৯ আগষ্ট) গভীর রাতে বেমরতা ইউনিয়নের চরগ্রামে ৪নং ওয়ার্ডে তাঁতী লীগের অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রবিবার (২০ আগষ্ট) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ।

চরগ্রামের স্থানীয় বাসিন্দা বেলায়েত হোসেন বিলু বলেন, তাঁতী লীগের অফিসের নিচে আমার দোকান। গভীর রাতে কোন এক সময় কে বা কারা ভাংচুর চালায়। সকালে এসে দেখতে পাই অফিসে থাকা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, আমাদের এমপি শেখ হেলাল ও শেখ তন্ময়সহ বিভিন্ন রাজনৈতিক নেতার ছবি ও চেয়ার টেবিল ভাংচুর করা। আমরা ঘটনার সাথে জড়িত গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবী জানাই।বাগেরহাট সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বলেন, বাগেরহাটে তাঁতী লীগের কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে কতিপয় দূর্বৃত্তরা এমন ন্যাকার জনক ঘটনা ঘটিয়েছে। তারা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের এমপি শেখ হেলাল ও শেখ তন্ময় এর ছবি ভাংচুর করেছে। আমি খবর পেয়েছি, গভীর রাতে এখানে পিকনিক করেছে কিছু স্থানীয় ও বহিরাগত লোকজন। স্থানীয় এলাকাবাসি ও আমাদের ধারনা ওই লোকজন এই হামলা চালিয়েছে।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে, এম আজিজুল ইসলাম বলেন, গভীর রাতে তাঁতী লীগের অফিসে ভাংচুরের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে। ##

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দূর্বৃত্তের হামলা, ভাংচুর

বাগেরহাটে তাঁতী লীগের অফিসে দূর্বৃত্তের হামলা, ভাংচুর

আপডেট টাইম : 10:02:15 pm, Sunday, 20 August 2023