Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
সুন্দরবন থেকে হরিণের মাংস মাথা ও চামড়া জব্দ

কোস্টগার্ডের অভিযানে সুন্দরবন থেকে হরিণের মাংস মাথা ও চামড়া জব্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:31:21 pm, Monday, 21 August 2023
  • 272 বার

স্টাফ রিপোর্টার, মোংলা

সুন্দরবনের গঙ্গাচরণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হরিণের ১১ কেজি মাংস, ৮টি পা, দুটি মাথা এবং দুটি চামড়া জব্দ করেছে কোস্টগার্ড। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা।২১ আগস্ট সোমবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুনতাসির ইবনে মহসীন।তিনি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ অভিযান বাস্তবায়নের অংশ হিসেবে সুন্দরবন সংলগ্ন এলাকাসমূহে কোস্টগার্ড পশ্চিম জোনের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কোস্টগার্ডের একটি অপারেশন দল ২০ আগস্ট রবিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে সুন্দরবন সংলগ্ন কয়রার গঙ্গাচরণ এলাকা থেকে জবাই করা হরিণের ১১ কেজি মাংস, ২টি চামড়া, ২টি মাথা ও আটটি পা জব্দ করে।

অভিযান চলাকালীন কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি আঁচ করতে পেরে রাতের অন্ধকারে বনের ভিতরে পালিয়ে যায় হরিণ শিকারি চক্রের সদস্যরা। পরবর্তীতে হরিণের মাংস, চামড়াসহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সুন্দরবনের কোবাদক ফরেষ্ট অফিসের কর্মকর্তা মো. মোবারক হোসেনের নিকট হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুুনতাসির ইবনে মহসীন আরো বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে বিভিন্ন মেডিকেল ক্যাম্পেইন এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী রক্ষা পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

সুন্দরবন থেকে হরিণের মাংস মাথা ও চামড়া জব্দ

কোস্টগার্ডের অভিযানে সুন্দরবন থেকে হরিণের মাংস মাথা ও চামড়া জব্দ

আপডেট টাইম : 07:31:21 pm, Monday, 21 August 2023