বাগেরহাট প্রতিনিধি
আমার নদী আমার প্রাণ, দেশ বাঁচাতে নদী বাঁচান” এই প্রতিপাদ্য বিষয়ে বাগেরহাটে নদী রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) সকালে বাগেরহাটের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ভৈরব নদীর তীরে গ্রীন ইয়ুথ ফোরাম বাগেরহাট ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)-এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট পরিবেশ সুরক্ষায় নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটন, সদস্য শেখ আব্দুল গনি, আইআরভি‘র ফিল্ড কর্ডিনেটর হাসান মাহমুদ জসীম, ইয়ুথ সদস্য শেখ আলিমুজ্জান, শেখ সৈকত আলী প্রমুখ।
বক্তারা বলেন, নদী বাঁচলে বাঁচবে পরিবেশ, নদী না থাকলে দেশ হবে মরুভূমি। তাতে আমাদের জলবায়ুর বিপন্ন হবে সংসদের দেশের ধ্বংস হবে পরিবেশ। আমরা উন্নয়নবিরোধী নই, আমরা টেকসই উন্নয়ন চাই। যে উন্নয়ন প্রান- প্রকৃতি ও নদী রক্ষা করে। নদীর উপর নির্ভরশীল বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের জীবনজীবিকা নির্বাহের মাধ্যম সমুন্নত রাখে, সেই উন্নয়নের পক্ষে আমরা।
বাগেরহাট পরিবেশ সুরক্ষায় নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটন, বলেন, বাগেরহাটের বিভিন্ন নদী, খাল ও সরকারি জলাশয় প্রভাবশালীদের দখলে রয়েছে। নদী দখল করে অনেকে পাকা ভবন নির্মান করেছে। এসব নদ-নদী উদ্ধার করতে না পারলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে। নদ-নদী ধ্বংস হয়ে গেলে অসংখ্য মানুষ তাদের জীবন-জীবিকা হারাবে। এই সংকটাপন্ন মানুষদের বাঁচাতে নদী বাঁচানোর উদ্যোগ নিয়ে আগের অবস্থানে ফিরিয়ে আনার দাবি জানান তিনি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
নদী রক্ষায় মানবন্ধন
বাগেরহাটে নদী রক্ষায় মানবন্ধন
-
Reporter Name - আপডেট টাইম : 07:28:26 pm, Monday, 21 August 2023
- 309 বার
Tag :
জনপ্রিয় সংবাদ



















