Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
মোংলা বন্দরের ডেপুটি ট্রাফিক ম্যানেজার কারাগারে

বঙ্গবন্ধুর ছবি বিকৃতি,কারাগারে মোংলা বন্দরের ডেপুটি ট্রাফিক ম্যানেজার

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:17:25 pm, Tuesday, 22 August 2023
  • 418 বার

জেলা ,প্রতিনিধি,বাগেরহাট,

বঙ্গবন্ধুর ছবি বিকৃতির ঘটনায় মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার মোঃ সোহাগকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুরে মোঃ সোহাগ বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করনে। শুনানি শেষে আদালতের বিচারক মোঃ খোকন হোসেন জামিন আবেদন না মঞ্জুর করে মোঃ সোহাগকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার মো. সোহাগের বিরুদ্ধে দাপ্তরিক চিঠিতে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগ এনে গেল বছরের ৪ সেপ্টেম্বর বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন রামপাল উপজেলা তাঁতী লীগের সভাপতি নাজমুল হাসান শেখ।

বাদী পক্ষের আইনজীবী ফকির ইখতেখারুল ইসলাম রানা এ তথ্য নিশ্চিত করে জানান, ২০২১ সালে মোংলা বন্দর থেকে বিভিন্ন দপ্তরে প্রেরিত ডেপুটি ট্রাফিক ম্যানেজার মো. সোহাগের স্বাক্ষরিত অন্তত ৮টি চিঠিতে বঙ্গবন্ধুর ছবি সংবলিত লোগো কলম দিয়ে কেটে পাঠানো হয়। পরবর্তিতে সোহাগের বিরুদ্ধে দাপ্তরিক চিঠিতে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগ এনে গত বছরের ৪ সেপ্টেম্বর বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন রামপাল উপজেলা তাঁতী লীগের সভাপতি শেখ নাজমুল হাসান। পরে আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়। ওই বছরের ৩১ ডিসেম্বর পিবিআই, বাগেরহাট কার্যালয়ের পুলিশ পরিদর্শক ইকরাম হোসেন মামলাটি তদন্ত শুরু করেন। ঘটনাস্থল পরিদর্শন, ১২ জন স্বাক্ষীর স্বাক্ষ গ্রহণ, দাপ্তরিক কাগজপত্রসহ বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে তিনি তদন্ত প্রতিবেদন দাখিল করেন।ওই প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক ইকরাম হোসেন উল্লেখ করেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার সোহাগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী, উপলক্ষে সরকারের জারিকৃত মুজিব শতবর্ষ, লোগো কেটে বিকৃতি করেছেন। এছাড়া তিনি স্বাক্ষীদের কাছে মানহানিকর ও বিকৃত কথাবার্তা বলে জাতির মানহানি করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোংলা বন্দরের ডেপুটি ট্রাফিক ম্যানেজার কারাগারে

বঙ্গবন্ধুর ছবি বিকৃতি,কারাগারে মোংলা বন্দরের ডেপুটি ট্রাফিক ম্যানেজার

আপডেট টাইম : 11:17:25 pm, Tuesday, 22 August 2023