বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি ব্রাদার মোঃ ইলিয়াস
কবির (৫০) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টায়
পরিবারের সদস্যরা রামপালের নিজ ঘরের মেয়ের কক্ষের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার
মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানালে,
মরদেহের ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে রামপাল থানা পুলিশ। তবে
হত্যা না আত্মহত্যা বিষয়টি পরিবার ও পুলিশের পক্ষ থেকে এখনও জানাতে পারেনি।
মৃত মোঃ ইলিয়াস কবির (৫০) কচুয়া উপজেলার বাধাল এলাকার মৃত ইমান উদ্দিন
শেখের ছেলে। রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকুরীর সুবাদে রামপালের কামরাঙ্গা
গ্রামে শ্বশুর বাড়িতে ঘর বানিয়ে স্ত্রী ঝর্না বেগম ও ৬ষ্ঠ শ্রেনিতে পড়ুয়া মেয়ে
দোলাকে নিয়ে বসবাস করতেন। ইলিয়াস বেশকিছু দিন ধরে নানা শারীরিক
অসুস্থ্যতার ভুগছিলেন। সম্প্রতি ঢাকায় চোখের অপারেশনও করিয়েছেন তিনি।
রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল বলেন,
সহকারি ব্রাদার ইলিয়াস কবিরের মরদেহ হাসপাতালে নিয়ে আসেন তার স্ত্রী ও
স্থানীয় কিছু লোক। তারা প্রথমে স্বাভাবিক মৃত্যুর কথা বলে। পরে গলায় দাগ দেখে
কর্তব্যরত চিকিৎসকের সন্দেহ হলে, জানতে চাইলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করার কথা
স্বীকার করে। পুলিশকে জানালে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতালে
প্রেরণ করেছে। মোঃ ইলিয়াস কবির অসুস্থ্য থাকায় হাসপাতালে তাকে তেমন
দায়িত্ব দেওয়া হত বলেও জানান তিনি।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, সহকারি
ব্রাদার ইলিয়াস কবির এর মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। মৃত্যুর
সঠিক কারণ জানতে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে
পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তখন প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
হাসপাতালের সহকারি ব্রাদারের রহস্যজনক মৃত্যু
রামপাল হাসপাতালের সহকারি ব্রাদারের রহস্যজনক মৃত্যু
-
Reporter Name - আপডেট টাইম : 10:25:40 pm, Wednesday, 23 August 2023
- 276 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















