Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

মোংলায় সোনাইলতলা ইউনিয়নে জাতীয় শোক সভা ও দোয়া অনুষ্ঠান পালিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:56:05 pm, Thursday, 24 August 2023
  • 152 বার

স্টাফ রিপোর্টার, মোংলা

দেশের যতো উন্নয়ন তা শেখ হাসিনার আমলেই হয়েছে। পদ্মা সেতুর মত দেশের চ্যালেঞ্জিং সব মেগা প্রকল্পের চলমান কাজও শেষ হবে। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে এসব প্রকল্পের কাজ বন্ধ হবে, জামায়াত-বিএনপিসহ সকল কুচক্রীরা মাথা চাঁড়া দিয়ে উঠবে তাতে দেশ গোল্লার দিকে যাবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইপজেলার সোনাইলতলা ইউনিয়ন পরিষদ চত্বরে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত জাতীয় শোকসভা ও দোয়া অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার সহ আওয়ামী লীগের অন্যান্য নেতারা এসব কথা বলেন । শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ শেখ কামরুজ্জামান জসিম, চাদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলাম, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার ও সুন্দরবন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ আহাদুজ্জামান খানসহ অনেকে

বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করে তার কর্মময় জীবনের উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরে তাকে হত্যার মাস্টারমাইন্ড বিএনপিকে দায়ী করেন। তারা ক্ষমতায় থেকে ইতিহাসের ন্যাক্কারজনক এই বিচার করেনি। খুনিদের দেশ ত্যাগে সহযোগিতা করেন। আওয়ামী লীগ ক্ষমতায় এসে হত্যাকারীদের বিচার করে। বাকী খুনীদের অবিলম্বে দেশে এনে বিচারের জোর দাবি জানান তারা।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি-জামায়াত মোংলা বন্দরকে ধ্বংস করেছিলো। ক্ষমতায় এসে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারের প্রচেষ্টায় শেখ হাসিনা এই মোংলা বন্দরের নানামুখী উন্নয়নে আমুল পরিবর্তন এনেছেন। এজন্য শেখ হাসিনাকে আবারও ক্ষমতা আনতে নৌকায় ভোট দেয়ার আহবান জানান তারা।

পরে শহীদ বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সকলের মাঝে খাবার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোংলায় সোনাইলতলা ইউনিয়নে জাতীয় শোক সভা ও দোয়া অনুষ্ঠান পালিত

আপডেট টাইম : 11:56:05 pm, Thursday, 24 August 2023