Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দেড় লক্ষাধিক তামার তারসহ আটক-১

  • Reporter Name
  • আপডেট টাইম : 12:39:22 am, Sunday, 27 August 2023
  • 442 বার

জেলা প্রতিনিধি, বাগেরহাট।।

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের ১১০ কেজির অধিক তামার তারসহ  চোরচক্রের ১ জন সদস্যকে আটক করেছে ৩ আনসার ব্যাটালিয়ন, রামপাল ক্যাম্পের সদস্যরা। শনিবার (২৬ আগষ্ট) বিকেল ৫টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের লেবার কলোনির এপিবিএল কোম্পানীর ১০ নাম্বার কক্ষে অভিযান চালিয়ে চোর চক্রের ওই সদস্যদের আটক করা হয়। আটক মোঃ মাহফুজ হাওলাদার (২৬) রামপাল উপজেলার পেরিখালী ইউনিয়নের সাত পুকুরিয়া গ্রামের  লিয়াকত হালোদারের ছেলে।

আনসার ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক চন্দন দেব নাথ শনিবার রাত সাড়ে ৭টার দিকে দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধিনায়ক চন্দন দেব নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শনিবার সন্ধ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের লেবার কলোনির এপিবিএল কোম্পানী এলাকা থেকে বিপুল পরিমান তামার তার পাচার করা হবে। ওই সংবাদের ভিত্তিতে আনসার ব্যাটালিয়নের চৌকশ আভিযানিক একটি দল বিদ্যুৎ কেন্দ্রের লেবার কলোনির এপিবিএল কোম্পানীর ১০ নাম্বার কক্ষে অভিযান চালায়। এ সময় ১১০ কেজির অধিক পরিমানে আর্থিং কপার ক্যাবলসহ চোর চক্রের ওই সদস্যকে আটক করা হয়। জব্দ করা কপার ক্যাবলের আনুমাণিক বাজার  মূল্য ১ লক্ষ ৬৫হাজার টাকা প্রায়।

তিনি আরও বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক জব্দ করা মালামালসহ চোরদের রামপাল থানায় সোপর্দ করা ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য গত মে ২০২২ তারিখ থেকে এ পর্যন্ত ৫৯টির অধিক অভিযানে প্রায় ৭০ লক্ষ ৫০ হাজার ৮০০ টাকার চোরাই মালামাল ও ৫১ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।##

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দেড় লক্ষাধিক তামার তারসহ আটক-১

আপডেট টাইম : 12:39:22 am, Sunday, 27 August 2023