বাগেরহাট প্রতিনিধি,
বাগেরহাটের মোরেলগঞ্জে শিবু রায়(৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হোগলাপাশা ইউনিয়ন পরিষদের কাছে বৌলপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিবু রায়ের স্ত্রী ছবি রানী রায় বাদি হয়ে মাড়েলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। আহত শিবু রায় মোড়েলগঞ্জ উপজেলার কিসমত বৌলপুর এলাকার মৃত নিরঞ্জন রায়ের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, মোড়েলগঞ্জ উপজেলার কিসমত বৌলপুর এলাকার কয়েকজন দুর্বৃত্ত এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চালাতো। এতে শিবু রায় প্রতিবাদ করলেই দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা শিবু রায়কে মারধর করলে মামলা করা হয়। আসামীরা জামিন পেয়ে ৩ লক্ষ টাকা চাদা করে। শিবু রায় চাদা না দেওয়ায় দুর্বৃত্তরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে ও হত্যার পরিকল্পনা করে। সেই সূত্র ধরেই শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হোগলাপাশা ইউনিয়ন পরিষদের কাছে বৌলপুর বাজারে কিসমত বৌলপুর এলাকার মোঃ টুকু মিয়া , মাসুম সরদার, সোহাগ শেখ , জান্নাতুল শেখ, ইব্রাহীম শেখ ওরফে ডিজে, নাজমুলসহ আরো ৩/৪ জন সন্ত্রাসী হত্যার উদ্দোশ্যে চাইনিজ কুড়াল , লোহার রড় ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে শিবু রায় রক্তাক্ত জখমসহ হাত পা ভেঙ্গে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে আহত শিবু রায়কে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বেলা ২টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য রেফার্ড করা হয়েছে।
মামলার বাদি ছবি রানী রায় বলেন, আমার স্বামী অতক্যন্ত নীরিহ প্রকৃতির। সে এলাকার একজন সক্রীয় আওয়ামী লীগের কর্মী। হামলাকারীরা অত্যন্ত ধুরন্তর ও সন্ত্রাসী প্রকৃতির লোক হওয়ায় তারা এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। আমার স্বামী এ ধরনের অপকর্মের প্রতিবাদের জন্যই আগে মার খেতে হয়েছে। এখন তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারিদের আটকের জন্য অভিযান চলছে।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
প্রকাশ্যে আওয়ামী লীগ কর্মীর হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা
বাগেরহাটে প্রকাশ্যে আওয়ামী লীগ কর্মীর হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা, থানায় মামলা
-
Reporter Name - আপডেট টাইম : 07:00:45 pm, Thursday, 31 August 2023
- 395 বার
Tag :
জনপ্রিয় সংবাদ










