Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে স্বর্ন ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিপক্ষকে প্রান নাশের হুমকির অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:30:51 pm, Monday, 4 September 2023
  • 242 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ভবতোষ কুমার ঘোষ (৪৮) নামে এক স্বর্ন ব্যবসায়ীর বিরুদ্ধে আদালতের নিয়োগ কানুনের তোয়াক্কা না করে প্রতিপক্ষের উপর হামলা, মিথ্যা মামলায় জড়ানোসহ প্রানে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোসাঃ সাথী আক্তার বাদি হয়ে ফকিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী মোসাঃ সাথী আক্তার ও তার পরিবার। স্বর্ন ব্যবসায়ী ভবতোষ কুমার ঘোষ ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের মৃত যুগগোল কিশোর ঘোষের ছেলে।
মোসাঃ সাথী আক্তার অভিযোগে জানান, স্বর্ন ব্যবসায়ী ভবতোষ কুমার ঘোষের সাথে আমি ও আমার ছোট বোন হালিমা খাতুনের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। ফকিহাটের আট্টাকী মৌজায় ৮৬ দাগের বর্তমান সরকার ঘোষিত ১৫ দাগে আমাদের সম্পত্তি। এই দাগে ভবতোষ কুমার ঘোষের কোন সম্পত্তি না থাকায় আদালতে রায় আমার পক্ষে আসে। কিন্তু সে কোন প্রকার আইন কানুনের তোয়াক্কা না করে সম্পূর্ন বেআইনী ভাবে আমাদের সম্পত্তি জবরদখল করতে চায়। উক্ত বিরোধের জের ধরে আমার ছোট বোন বাগেরহাট আদালতে একটি ১৪৪ মামলা করেন। কিন্তু ভবতোষ কুমার কোন আইন কানুন না মেনে সে ও সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিনিয়ত আমাদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে। গত ২৬ আগস্ট ফকিরহাটের আট্টাকী গ্রামের আল্লাহ ভরসা মসজিদের সামনে সন্ধা সাড়ে ৭টার দিকে আমি, আমার স্বামী ও সন্তানদের মরধর করতে উদ্যত হয় ভবতোষ ও তার লোকজন। তারা বলে তোরা রাস্তায় বের হতে পারবিনা, বের হলে স্বর্নের দোকানের মিথ্যা মামলাসহ প্রানে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়। আমাদের ডাকচিৎকারে আশপাশের এগিয়ে আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে মোসাঃ সাথী আক্তারের স্বামী সাগর আহমেদ কামাল বলেন, ভবতোষ কুমার ও তার লোকজন অত্যন্ত ধূরন্তর ও উশৃঙ্খল। তারা আমাদের সম্পত্তি জোর পূর্বব ভোগ দখলের জন্য প্রতিনিয়ত বিভিন্ন হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। তাদের ভয়ে এখন পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি ও চরম আতঙ্গের মধ্যে দিন কাটাতে হচ্ছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ আলিমুজ্জামান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে স্বর্ন ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিপক্ষকে প্রান নাশের হুমকির অভিযোগ

আপডেট টাইম : 10:30:51 pm, Monday, 4 September 2023