Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটসহ দেশের বিভিন্ন স্থান থেকে ৩ জঙ্গি গ্রেফতারের ঘটনা থানায় মামলা দায়ের

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:18:33 pm, Saturday, 16 September 2023
  • 277 বার
জেলা প্রতিনিধি বাগেরহাট,
 রামপালসহ দেশের বিভিন্ন স্থান থেকে ৩ জঙ্গি আটকের ঘটনায় রামপাল থানায় সন্ত্রাসবাদ বিরোধী আইনে একটি মামলা দায়ের হয়েছে। (মামলা নম্বর -১২, তারিখ-১৬-০৯-২০২৩) ঢাকার এন্টি টেররিজম ইউনিটের এসআই আ. রহিম চৌধুরী বাদী হয়ে সন্ত্রাসবাদ বিরোধী আইন ২০১৩ এ মামলাটি দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, বাগেরহাট জেলার ফকিরহাট থানার আজরা দিয়াপাড়া গ্রামের আ. রশিদ মোল্লার পুত্র শীর্ষ জঙ্গি প্রধান মো. জুয়েল মোল্লা (২৯), জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার সরদারপাড়ার (স্কুল পাড়া) মৃত আশরাফুল ইসলামের পুত্র শীর্ষ দ্বিতীয় প্রধান মো. রুহুল হোসেন রাহুল (২১) ও একই থানার নলডাঙ্গা গ্রামের মকছেদ আলীর পুত্র মো. গাজীউল ইসলাম (৪০)।
রামপাল থানা ও ঢাকার এন্টি টেররিজম ইউনিটের পু্লিশ সুপার (অপারেশন) মো. ছানোয়ার হোসেন ( মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) এর পাঠানো প্রেস রিলিজ এ জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর রামপাল উপজেলার ফয়লাহাট এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন “তাওহীদুল উলূইয়্যাহ” (আল জিহাদী) নামের একটি উগ্রবাদী সংগঠন করে তারা সশস্ত্র উগ্রবাদী মতবাদের ব্যাপক প্রাচার-প্রচারণা ও নানামুখী উসকানীমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। নতুন ওই সংগঠনের শীর্ষ নেতা ও অন্যান্য সদস্যরা আইটি সম্পর্কে অধিকতর জ্ঞান অর্জন, বোমা তৈরীর কৌশল শিক্ষা এবং সংগঠন পরিচালনার জন্যে অর্থ সংগ্রহের চেষ্টা চালিয়ে আসছিল।এন্টি টেররিজম এর ইউনিটের একাধীক টিমের সদস্যরা বিভক্ত হয়ে রামপালের ফয়লাহাট থেকে জঙ্গি প্রধান জুয়েল মোল্লাকে ১৩ সেপ্টেম্বর রাতে আটক করেন। তার কাছ থেকে সংগঠনের নতুন ৮ টি পতাকা জব্দ করে এন্টি টেররিজম এর সদস্যারা। তার দেয়া তথ্যমতে জয়পুরহাটের আক্কেলপুর থানার সরদারপাড়া থেকে গত ১৫ সেপ্টেম্বর দ্বিতীয় শীর্ষ জঙ্গি মো. রুহুল হোসেন কে আটক করে। তার দেয়া তথ্যমতে ঢাকার ভাসানটেক এলাকা থেকে জঙ্গি মো. গাজীউল ইসলামকে গ্রেফতার করা হয়।
এরা সদস্য সংগ্রহের জন্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে “সাহেবের কিরান বারাহ” (দারুল জান্নাত) নামে সিক্রেট অনলাইন গ্রুপ ব্যাবহার করে অসংখ্য সদস্য সংগ্রহ করেছে। তাদের কেউ কেউ নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলাম বা আনসার উল্লাহ বাংলা টিমের অনুসারী হলেও নতুন সংগঠন করে নিজস্ব পরিকল্পনায় নিজেদের মত করে দেশব্যাপী সশস্ত্র হামলা পরিচালনার পরিকল্পনা করে আসছিল। ইতিমধ্যে অসংখ্য যুবক এ সংগঠনের সদস্যপদ গ্রহণ করেছে। এন্টি টেররিজম ইউনিটের সদস্যারা তাদের নামের তালিকা করে দেশব্যাপী অভিযান পরিচালনা করছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি জানান, নতুন জঙ্গি সংগঠন তাওহীদুল উলূইয়্যাহ (আল জিহাদী) এর ৩ জন সদস্যকে আটক করেছে এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা। এদের শীর্ষ জঙ্গি জুয়েলকে ফয়লাহাট থেকে প্রথম আটক করায় রামপাল থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে সন্ত্রাসবাদ বিরোধী আইনে ব্যাবস্হা গ্রহন করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটসহ দেশের বিভিন্ন স্থান থেকে ৩ জঙ্গি গ্রেফতারের ঘটনা থানায় মামলা দায়ের

আপডেট টাইম : 11:18:33 pm, Saturday, 16 September 2023