বাগেরহাট প্রতিনিধি
বিএনপি এখন জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন দুতাবাসে ধন্যা দিচ্ছে। তাদের সাধারন জনগনের সাথে কোন প্রকার সম্পৃক্ততা নাই। করনাসহ বিভিন্ন বন্যায় তারা কখনো জনগনের পাশের্^ দাড়াইনি। বিএনপির খুলনায় সমাবেশ করতে ঢাকা থেকে লোক ধার এনে করতে হয়। তাদের দল যাদের কথায় চলে সে থাকে দেশের বাইরে এভাবে নেতৃত্ব দিয়ে দল চালালে সেই দলের এমনই অবস্থা হয় বলে জানিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এমপি।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে বাগেরহাট খানজাহান আলী (রহঃ ) জামারের গেটের পাশের্^র বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনে আসবে কিনা এটা সম্পূর্ন তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু দেশের নির্বাচন সম্পূর্ন গনতান্ত্রিক প্রকৃয়ায় অনুষ্ঠিত হবে। বিদেশীর কোন হস্তক্ষেপে স্বাধীন গনতান্ত্রিক রাষ্ট্রে দেশের জনগন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবেনা। তিনি জানান , আগামী ২ সপ্তাহের মধ্যে বাগেরহাট পৌরসভাসহ বাগেরহাট ও কচুয়া উপজেলার বিভিন্ন সড়কসহ উন্নয়নমূলক কাজ শুরু হবে। তাই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আগামী ২০২৪ সালের নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে সকলের স্থান থেকে কাজ করবার আহবান জানান তিনি।
বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক এ্যাড ভুইয়া হেমায়েত উদ্দিন, সহসভাপতি এ্যাড ফরিদ উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ মতিন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, জেলঅ যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মীর জয়েসি আসরাফি জেমসসহ জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
নির্বাচন হবে সম্পূর্ন গনতান্ত্রিক প্রকৃয়ায়
দেশের নির্বাচন হবে সম্পূর্ন গনতান্ত্রিক প্রকৃয়ায় – শেখ তন্ময় এমপি
-
Reporter Name - আপডেট টাইম : 11:50:24 pm, Sunday, 17 September 2023
- 508 বার
Tag :
শেখ তন্ময় এমপি
জনপ্রিয় সংবাদ




















