বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের দুর্র্ধর্ষ স্বর্ণালংকার চুরির ঘটনায় স্বর্ণসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৭সেপ্টেম্বর) মধ্যরাতে খুলনা জেলার রুপসা থানাধীন রহিম নগর সাকিনস্থ নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাজ থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
রবিবার বিকালে বাগেরহাট পুলিশ সুপার কে, এম আরিফুল হক পি পি এম তার কার্যালয় এক প্রেস ব্রিফিংয়ে এ সকল তথ্য জানান।
আটককৃতরা হলো, বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মৃত হারেজ খানের ছেলে নান্নু মিয়া (৫২) ও আব্দুল রহমানের হাওলাদারের ছেলে আব্দুল মালেক হাওলাদার (৪০)।
এর আগে গত ২৬ আগস্ট তারিখে বাগেরহাটের রেল রোড এলাকায় স্বর্ণের দোকান ভাঙ্গা অবস্থায় দেখতে পায় বাড়ির মালিক। পরে দোকানের মালিক প্রবীর সরকারকে বিষয়টি জানায়। সংবাদ পেয়ে প্রবীর সরকার দ্রæত দোকানে এসে দেখে দোকানের ভিতরে লোহার সিন্দুক ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। দোকানে নেই কোন মালামাল নাই শূন্য অবস্থায় রয়েছে দোকান। এ ঘটনায় তার ৭০ লক্ষ টাকার অধিক ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। এ ঘটনায় দোকানের মালিক প্রবীর সরকার অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে বাগেরহাট মডেল থানা মামলা দায়ের করেন।
এ বিষয় বাগেরহাট পুলিশ সুপার কে, এম আরিফুল হক বলেন, স্বর্ণের দোকান চুরির পর থেকেই পুলিশ বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ১৭ তারিখ মধ্যরাতে খুলনার রহিম নগর থেকে দুইজনকে আটক করা হয়। অন্য আসামীদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















