বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে এক মাদকসেবী যুবকের লোহার রডের আঘাত ও দায়ের কোপে এক পথচারী নিহত হয়েছে। এঘটনায় ওই যুবককে ধরতে গিয়ে চিতলমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) মোঃ রেজাউল ইসলাম গুরুতর আহত হয়েছেন। পুলিশ আহাত,র ঘটনা রোববার বেলা ১১ টায় উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের চরবড়বাড়িয়া গ্রামের হাবিব ফকিরের বাড়ির সামনে রাস্তায় ঘটেছে। এর আঘে একই স্থানে ১৬ সেপ্টে¤\^র শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পথচারী কৃষ্ণপদ হীরার (৫০) ওপর লোহার রড ও দা দিয়ে ওই যুবক হামলা করে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কৃষ্ণপদ হীরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আহত দুই পুলিশ কর্মকর্তাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ হামলাকারী শাহীন শেখ (২৫) কে আটক করেছে। চিতলমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ গোলাম কিবরিয়া খান এ সব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বড়বাড়িয়া ইউনিয়নের চরবড়বাড়িয়া গ্রামের রসিক লাল হীরার ছেলে কৃষ্ণপদ হীরা পার্শ্ববর্তী আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন। এ সময় তিনি গ্রামের হাবিব ফকিরের বাড়ির সামনে রাস্তায় পৌঁছালে একই গ্রামের সুন্দর আলী শেখের ছেলে নেশাগ্রস্ত শাহীন শেখ তাকে বিনা কারণে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রোববার সকাল সাড়ে ৮ টায় কৃষ্ণপদ হীরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ খবর পেয়ে থানা পুলিশ হামলাকারী যুবককে আটক করতে গেলে শাহীন শেখ লোহার রড় ও দা দিয়ে পুলিশের উপর হামলা চালায় হামলায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) মোঃ রেজাউল ইসলাম গুরুতর আহত হয়েছেন। পুলিশ হামলাকারী শাহিন শেখকে আটক করেছে।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোঃ মামুন হাসান বলেন, ‘আহত অবস্থায় দুই পুলিশ কর্মকর্তা হাসপাতালে ভর্তি হয়েছেন। ওসি তদন্তর মাথায় ৮ টি সেলাই লেগেছে। এসআই বাম হাতে আঘাত পেয়েছেন। তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা গুরুত্বে সাথে তাদের চিকিৎসা সেবা প্রদান করছি।’ #
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
আসামী ধরতে যেয়ে ওসি ও এসআই আহত
মাদক সেবীর দায়ের কোপে পথচারী নিহত, আসামী ধরতে যেয়ে ওসি ও এসআই আহত
-
Reporter Name - আপডেট টাইম : 06:54:19 pm, Sunday, 17 September 2023
- 246 বার
Tag :
ওসি ও এসআই আহত
জনপ্রিয় সংবাদ










