বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জলবায়ু বিপদাপন্নতা ও করণীয় বিষয়ক সংলাপ অনুষ্ঠিত। বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে ও দি এশিয়া ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহার সভাপতিত্বে ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন এর সঞ্চলনায় অনুষ্ঠানে সংলাপে অন্যান্যদের মধ্যে সংলাপে অংশ গ্রহন করেন কৃষি কর্মকর্তা নূরে জান্নাত, উপজেলা মৎস কর্মকর্তা মো: ফেরদৌস আনসারী, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পরিতোষ রায়, বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টন, আবহাওয়াবিদ ড. মো: হারুন অর রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী জাহীদ হাচান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, প্রকল্প সম্মনয়কারী সোহাগ হাওলাদারসহ সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধি, ইউক্যাট সদস্য, ভুক্তভোগীসহ অন্যন্যরা এ সংলাপে অংশ নেয়।
এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে সমস্যা বর্তমানে ভয়াবহ রুপ ধারন করেছে। যার ক্ষতিকর প্রভাবগুলো ইতিমধ্যে আমাদের নানা ধরনের সমস্যার সম্মুখিন করছে। নদী ভাঙন, ঘূর্নিঝড় ও লবনাক্ততার পরিমান অনেক বেড়ে গেছে। এখনই যদি আমরা সম্মিলিত ভাবে উদ্দোগ গ্রহন না করি তাহলে অদুর ভবিষ্যতে আরো বড় সমস্যার সম্মুখিন হতে হবে। সচেতনতার মাধ্যমে আমাদেরকে জলবায়ু পরিবর্তন রোধ করতে হবে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
জলবায়ু বিপদাপন্নতা ও করণীয় বিষয়ক সংলাপ
বাগেরহাটে জলবায়ু বিপদাপন্নতা ও করণীয় বিষয়ক সংলাপ
-
Reporter Name - আপডেট টাইম : 10:36:12 pm, Thursday, 21 September 2023
- 399 বার
Tag :
জলবায়ু বিপদাপন্নতা
জনপ্রিয় সংবাদ



















