Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
ভোক্তা অধিদপ্তরের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বাগেরহাটে ,ভোক্তা অধিদপ্তরের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:53:42 pm, Thursday, 21 September 2023
  • 489 বার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানার পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়। ২১ সেপ্টেম্বর সকালে বাগেরহাটের  মিঠাপুকুর পাড় ও নাগেরবাজার এলাকায় অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা না থাকা ও ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় এবং নারকেল তেলের সঙ্গে সুপার তেল মিশিয়ে বিক্রয়ের অপরাধে পৃথক ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৩  ধারায় মোট ১৩,০০০/- টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা কালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলি স্বেচ্ছায় পরিশোধ করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠানসমুহ পুনরায় এই ধরনের অনিয়ম যাতে না করে সে বিষয়ে সতর্ক করা হয়। এ সময়ে তারা ভবিষ্যতে এ ধরনের বে আইনী কার্যক্রম থেকে  বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে উক্ত এলাকার অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শনের পাশাপাশি  জনসচেতনতা বৃদ্ধি ও  ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশ দেন । অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

ভোক্তা অধিদপ্তরের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বাগেরহাটে ,ভোক্তা অধিদপ্তরের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট টাইম : 07:53:42 pm, Thursday, 21 September 2023