Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
৩ লক্ষাধিক তামার তারসহ আটক-৩

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ লক্ষাধিক তামার তারসহ আটক-৩, মাইক্রোবাস জব্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : 12:04:36 pm, Thursday, 21 September 2023
  • 368 বার

আল আমিন খান সুমন,বাগেরহাট

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের ২৬৩ কেজির অধিক তামার তারসহ চোরচক্রের ৩ জন সদস্যকে আটক করেছে ৩ আনসার ব্যাটালিয়ন, রামপাল ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নাম্বর গেটে অভিযান চালিয়ে চোর চক্রের ওই সদস্যদের আটক করা হয়। এ সময় তামার তার বহন করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়।আটক কৃতরা হলো  ফকিরহাট উপজেলার ভাড়াশিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে মোঃ মেহেদী হাসান (১৯), খুলনার রুপসা উপজেলার খাজা ডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে মোঃ মাহাবুব হোসেন (২১) ও খুলনার সোনডাঙ্গা  উপজেলার গোবর চাকা এলাকার মফিজ সরদারের ছেলে  মোঃ জাহাঙ্গীর সরদার (৪৮)।আনসার ব্যাটালিয়ন-৩ এর সহকারী পরিচালক শাহনাজ জেসমিন বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সহকারী পরিচালক শাহনাজ জেসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বৃহস্পতিবার সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের বিপুল পরিমান তামার তার পাচার করা হবে। ওই সংবাদের ভিত্তিতে ৩ আনসার ব্যাটালিয় রামপাল ক্যাম্পের চৌকশ আভিযানিক একটি দল বিদ্যুৎ কেন্দ্রের ১ নাম্বর গেটে অভিযান চালায়। এ সময় ২৬৩ কেজির অধিক পরিমানে আর্থিং কপার ক্যাবলসহ চোর চক্রের ওই তিন সদস্যকে আটক এবং তার বহন করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়। জব্দ করা কপার ক্যাবলের আনুমাণিক বাজার  মূল্য ৩ লক্ষ ৯৪হাজার ৫০০টাকা।

তিনি আরও বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক জব্দ করা মালামালসহ চোরদের রামপাল থানায় সোপর্দ করা ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।উল্লেখ্য গত মে ২০২২ তারিখ থেকে এ পর্যন্ত ৬০টির অধিক অভিযানে প্রায় ৭৯ লক্ষ ৩০০ টাকার চোরাই মালামাল ও ৫৪ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

৩ লক্ষাধিক তামার তারসহ আটক-৩

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ লক্ষাধিক তামার তারসহ আটক-৩, মাইক্রোবাস জব্দ

আপডেট টাইম : 12:04:36 pm, Thursday, 21 September 2023