বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে গাছের ডাল পড়ে শাহিদুল ইসলাম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে উপজেলার বাহিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শাহিদুল ইসলাম আট্টাকী এলাকার আ. মালেকের ছেলে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শ্রমিক শাহিদুল ইসলাম বাহিরদিয়া এলাকায় একটি মেহগনি গাছ কাটার সময় আকস্মিক তার মাঁথায় একটি মোটা ডাল ভেঙ্গে পড়ে। এতে তিনি গুরুত্ব আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা, মো. সবুজ শেখ জানান, ওই শ্রমিককে হাসপাতালে আনার আগেই তার মৃত হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাথমিক সুরোতহাল পরিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
গাছের ডাল পড়ে শ্রমিকের মৃত্যু
বাগেরহাটে গাছের ডাল পড়ে শ্রমিকের মৃত্যু
-
Reporter Name - আপডেট টাইম : 06:36:20 pm, Monday, 25 September 2023
- 269 বার
Tag :
শ্রমিকের মৃত্যু
জনপ্রিয় সংবাদ










