Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

রামপালে প্রধান শিক্ষক সাইদুরের বিরুদ্ধে সেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:31:29 pm, Monday, 25 September 2023
  • 374 বার

বাগেরহাট রামপাল  সংবাদদাতা,

রামপালে আমেনা খাতুন নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার সাইদুর রহমানের বিরুদ্ধে সেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগে মানববন্ধন করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলার সোনাতুনিয়া গ্রামে আমেনা খাতুন নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন পরিচালনা পর্ষদ, অভিভাবক ও এলাকাবাসী।
জানাগেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান নৈশপ্রহরীর উপর ক্ষিপ্ত হয়ে গত ১৮ তারিখ সোমবার বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এঘটনার পরে বিদ্যালয় পরিচালনা পর্ষদ, অভিভাবক ও এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে ওঠেন। রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় বন্ধের ঘটনায় কারণ দর্শানোর নোটিশ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুরের বিরুদ্ধে মানববন্ধনে বক্তাগণ অভিযোগ করে বলেন, ওই প্রধান শিক্ষকের কাছে আর্থিক হিসাব চাওয়ায়, কোন কারণ ছাড়াই বিনা নোটিশে বিদ্যালয় বন্ধ রাখা, অকারণে শিক্ষক কর্মচারীদের সাথে অশোভন আচারণ করা, কলিগ ও ছাত্রীদের প্রতি অশ্লীল দৃষ্টিভঙ্গি প্রদর্শন, বিদ্যালয়ের হিসাব চাওয়ায় ছাত্রীদের দিয়ে ইভটিজিংয়ের মামলা দেওয়ার প্রলোভন, বিভিন্ন খরচের অজুহাতে প্রতিমাসে শিক্ষক ও কর্মচারীদের কাছ থেকে প্রয়োজনের চেয়ে বেশী টাকা নেওয়া, সভাপতিকে না জানিয়ে অন্যদের ব্যবহার করে অর্থ আত্মসাত, এমপিওভুক্ত শিক্ষককে ভয়ভীতি দিয়ে দীর্ঘ ৯ মাস বিদ্যালয়ে আসতে না দেয়া, বিনা কারণে শিক্ষক ও কর্মচারীকে দিয়ে পারিবারিক কাজ করানো, অফিসে পান, তামাক, সুপারি ও গুল জাতীয় নেশা দ্রব্য রাখা, নৈশপ্রহরীর, পরিচ্ছন্নতা কর্মী ও অফিস সহায়ক পদে নিয়োগ দিয়ে উন্নয়ন তহবিলের কথা বলে বিপুল পরিমান অর্থ আত্মসাত, শিক্ষকের ঐচ্ছিক ছুটি মন্জুরে তালবাহানা, পার্শবর্তী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে বিরোধের কারণে ওই বিদ্যালয়ের ছাত্রীদের ভর্তি না হওয়ার মত নানান অভিযোগ রয়েছে বক্তারা।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার সাইদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, প্রধান শিক্ষক তার ক্ষমতাবলে ২ দিন বিদ্যালয় বন্ধ রাখতে পারেন। সভাপতি ও অভিভাবকদের সাথে ভুল বুঝাবুঝি হতে পারে। আবার আমরা সমাধান করে ফেলবো। কর্তৃপক্ষকে না জানিয়ে বিদ্যালয় বন্ধ রাখা ভুল হয়েছে বলে স্বীকার করেন ওই প্রধান শিক্ষক।

মানববন্ধনে বক্তব্য দেন, বিদ্যালয়ের সভাপতি ও উজলকুড় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. অলিয়ার রাহমান, ইউপি সদস্য এনামুল হোসেন, আলমগীর সরদার, আ. রহিম হাওলাদার, ফরিদ হোসেনসহ এলাকাবাসী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামপালে প্রধান শিক্ষক সাইদুরের বিরুদ্ধে সেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধন

আপডেট টাইম : 10:31:29 pm, Monday, 25 September 2023