নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাট প্রেসক্লাবের উন্নয়নে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে ৩লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে এসে অনুদানের চেক হস্তান্তর করেন বাংলাদেশ-ইন্ডিয়া ফেন্ডশীপ পাওয়ার কোম্পানী লিমিটেডের প্রকল্প পরিচালক অতনু দত্ব। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোম্পানীর জিএম( এইচ আর) মাঙ্গলা হরিত্রান, উপ-মহাব্যবস্থাপক ( এইচআর-পিআর) আনোয়ারুল আজিম, সিএন্ডএম পুনক কুমার কুন্ডু, ব্যবস্থাপক (এইচ আর) জিএম আরিফুল ইসলাম প্রমুখ। বাংলাদেশ-ইন্ডিয়া ফেন্ডশীপ পাওয়ার কোম্পানী লিমিটেডের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান বাগেরহাট প্রেসক্লবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক আলহাজ¦ তালুকদার আব্দুল বাকীসহ উপস্থিত সাংবাদিকবৃন্দ। এসময় তাদের শুভেচ্ছা স্মারক দেয়া হয়। বাংলাদেশ-ইন্ডিয়া ফেন্ডশীপ পাওয়ার কোম্পানী লিমিটেডের প্রকল্প পরিচালক অতনু দত্ত বলেন, শুরু থেকেই তার প্রতিষ্ঠান অনেক সামাজিক কাজ করেছে। এই ধারা অব্যহত রয়েছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















