Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
জাহাজের নিচে পর্যবেক্ষণে গিয়ে গ্রিজার নিখোঁজ

মোংলায় জাহাজের নিচে পর্যবেক্ষণে গিয়ে গ্রিজার নিখোঁজ

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:31:08 pm, Wednesday, 27 September 2023
  • 168 বার

বাগেরহাট প্রতিনিধি

এলপিজি বহন করে  মোংলায়  আসা একটি জাহাজের নিচে সার্বিক পর্যবেক্ষণে গিয়ে সহকারী ঈঞ্জিন চালক( গ্রিজার) জাবের আহমেদ নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টায় ডেল্টা এলপিজি লিমিটেডের জেটিতে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জাবের আহমেদ সিলেটের সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার মৃত তরুণ মিয়ার ছেলে। সে ওই জাহাজের গ্রিজার পদে ২০২২ সালের ১ জুলাই থেকে কর্মরত ছিলেন। সকাল থেকে নিখোঁজের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে কোস্টগার্ড।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদরদফতর) মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট মুনতাসির বলেন, মোংলার শিল্প এলাকায় অবস্থিত এলপিজি সংরক্ষণ ও বিপণনকারী প্রতিষ্ঠান ডেল্টা এলপিজি লিমিটেডের জেটিতে এলপিজি লোড করতে আসে প্রতিষ্ঠানের নিজস্ব জাহাজ এমটি ডেলটা-১ জাহাজ। ওই  জাহাজটির নিচে নেমে জাহাজের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের সময় অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন গ্রিজার জাবের মিয়া। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাথমিকভাবে খোঁজ করে না পেয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোংলার কোস্টগার্ডের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

তিনি আরও জানান, রাতভর তল্লাশি করে না পেয়ে নিখোঁজের সন্ধানে বুধবার সকাল থেকে কোস্টগার্ডের স্পেশাল ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।##

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাহাজের নিচে পর্যবেক্ষণে গিয়ে গ্রিজার নিখোঁজ

মোংলায় জাহাজের নিচে পর্যবেক্ষণে গিয়ে গ্রিজার নিখোঁজ

আপডেট টাইম : 07:31:08 pm, Wednesday, 27 September 2023