Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

রামপালে জমির দখল পেতে যুবকের সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:24:40 pm, Sunday, 1 October 2023
  • 167 বার

বাগেরহাট,রামপাল প্রতিনিধি

রামপালে বৈধভাবে ক্রয়কৃত এক খণ্ড জমির দখল বুঝে পেতে সংবাদ সম্মেলন করেছেন যুবক। রবিবার (০১ অক্টোবর) বেলা ১১ টায় প্রেসক্লাব রামপাল এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন উপজেলার আদাঘাট গ্রামের আকবর আলীর পুত্র ভুক্তভোগী আলী শেখ।
লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার আদাঘাট গ্রামের জুলফিকার আলীর কাছ থেকে জমিটি ক্রয় করেন। যা আদাঘাট জেএল ৩৫ নং মৌজার ৭৫০ নং খতিয়ানের ২৪৩৭ দাগে অবস্থিত। জমি ক্রয়ের পর নামপত্তন, দাখিলা ও খাজনা পরিষোধ করেন তিনি। ওই জমির মধ্যে থাকা আংশিক জমি অপর শরিক একই গ্রামের লুৎফর রহমানের পুত্র ইউসুফ শেখ ক্রয় করে পরে জমি দখলে নেওয়ার চেষ্টা করছেন। কোথাও কোন আবেদন নিবেদন করেও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী আলী শেখ। জমিতে গেলে মারপিট ও ভয়ভীতি দিয়ে হুমকি দিচ্ছে প্রতিপক্ষ ইউসুফ গং।
এ বিষয়ে অভিযুক্ত ইউসুফের মুঠোফোনে কথা হলে তিনি জানান, তিনি ২০ শতাংশ জমি কিনেছেন। তবে তিনি ৪ টি দাগের থেকে জমি কিনে একদাগ থেকে জমি দখল করে বালি ভরাট করে বাড়ী করেছেন বলে জানান। আলী শেখ জমি পাবেন তবে অন্য দাগে। প্রশ্ন করা হয় ৪ টি দাগের জমি কিনে এক দাগে ভোগদখল তো বিধিসম্মত নয়, কিন্তু কেন ভোগদখল করছেন? এমন প্রশ্নে তিনি বলেন আপোষে জমিটি ভোগদখল করি।
প্রতিকার না পেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের আশু হস্তক্ষেপ, নিরাপত্তা ও প্রতিকার প্রার্থনা করেছেন ভুক্তভোগী আলী শেখ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

রামপালে জমির দখল পেতে যুবকের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : 06:24:40 pm, Sunday, 1 October 2023