বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট থানা পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে স্মার্ট ফোন চোর চক্রের প্রধানসহ দুইজনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৩টি চোরাই মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের রেজাউর রহমান পলাশ (২৭) ও মোল্লাহাট উপজেলার কামার গ্রামের রবিউল মোল্লা (২৪)।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, গত শুক্রবার সকালে মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের জনৈক ইমদাদুল হক মিলনের একটি স্মার্ট ফোন চুরি হয়। পরে স্থানীয়রা রবিউল মোল্লাকে চোর হিসেবে চিহ্নিত করে আটক করে থানায় নিয়ে আসে। মোল্লাহাট থানা পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে রবিউল মোল্লা স্বীকার করেন তিনি ওই মোবাইল ফোনসহ একাধিক মোবাইল চুরি করে ফকিরহাট উপজেলার ডাকবাংলো মোড়ের পুস্প টেলিকমের দোকানে বিক্রি করে। পুলিশ রবিউলের স্বীকারোক্তি তদন্ত করে পরের দিন শনিবার পুস্প টেলিকমের মালিক রেজাউর রহমানকে (পলাশ) কে গ্রেফতার করে। এ সময় পুষ্প টেলিকম নামক দোকান তল্লাশি করে চোরাইকৃত ৩টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ এবং একটি কম্পিউটারের পিসি উদ্ধারসহ জব্দ করা হয়। পুস্প টেলিকমের মালিক গ্রেফতার রেজাউর রহমান পলাশকে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন দীর্ঘদিন যাবত তিনি চোরদের নিকট থেকে চোরাই মোবাইল ফোন কম দামে ক্রয় করে এবং উক্ত মোবাইলের আইএমই ন¤\^র পরিবর্তন করে পুনরায় বিক্রি করে দেয়। এ ঘটনায় আসামিদের নামে নিয়মিত মামলা করে পরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
চোর চক্রের প্রধানসহ ২ জন আটক
বাগেরহাটে স্মার্ট ফোন চোর চক্রের প্রধানসহ ২ জন আটক,৩টি মোবাইল ও ১টি চোরাই ল্যাপটপ উদ্ধার
-
Reporter Name - আপডেট টাইম : 11:14:04 pm, Monday, 2 October 2023
- 181 বার
Tag :
চোর চক্রের প্রধান
জনপ্রিয় সংবাদ


















