Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
একের পর এক মিথ্যা অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী 

  • Reporter Name
  • আপডেট টাইম : 01:53:09 pm, Wednesday, 4 October 2023
  • 393 বার
বাগেরহাটে দম্পত্তির একের পর এক মিথ্যা অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী
স্টাফ রিপোর্টার, বাগেরহাট
বাগেরহাটের কচুয়া উপজেলার কৃষ্ণনগর গ্রামের দম্পত্তির একের পর পর মিথ্যা অভিযোগ ও হয়রানিতে অতিষ্ট হয়ে পড়েছে এলাকাবাসী। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের হয়রানি থেকে বাচতে এলাকাবাসী অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করতে করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেনে তারা।
এলাকাবাসী জানান, কচুয়া উপজেলার কৃষ্ণনগর গ্রামের মোঃ মোস্তফা খান ও তার স্ত্রী মোসাঃ সালমা বেগম পর সম্পদ লোভি ও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এলাকার কেউ প্রতিবাদ করলেই তারা তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, গালিগালাজ ও মারধর করে। মোঃ মোস্তফা খানের ভাই ইসলাম খান পুলিশের চাকরি করায় কোন অভিযোগ দিয়েও কোন প্রতিকার হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। তারা বলেন, ভাই পুলিশে চাকরি করে সেই প্রভাব খাটিয়ে তারা এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে।  একের পর এক মিথ্যা অভিযোগ ও  হয়রানিতে এলাকাবাসী অতিষ্ট পড়লেও কোন প্রতিকার পাচ্ছিনা তারা।
 তারা জানান, মোঃ মোস্তফা খান ও তার স্ত্রী মোসাঃ সালমা বেগম দুইজনই বড় লাঠিয়াল, ইচ্ছায় অনিচ্ছায় যে কোন লোকের সাথে তর্ক, করে। তারা পুলিশের কাছে মিথ্যা অভিযোগ দিয়ে এলাকার সাধারন পরিবারকে বিভিন্ন ভাবে হয়রানি করে।
এলাকার ভুক্তভোগী মোসাঃ মাকসুদা বেগম বলেন, মোঃ মোস্তফা খান ও তার স্ত্রী মোসাঃ সালমা মাদক ব্যাবসা সাথে সম্পৃক্ত । আর ঐ দোষ অন্যের উপর চালানোর জন্য চেষ্ঠা করে। তারা আমাদের প্রায় পাঁচ বছর ধরে বিভিন্নভাবে মিথ্যা হয়রানি আসতেছে। একাধিকবার মোসাঃ সালমা আমাকে মারধর করেছে। এলাকার কেউ কিছু বললেই মামলার ভয় দেখায়, মারধর করে। এই একটি পরিবারের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ  হয়ে পড়েছে ।
এলাকার মোঃ নওশের আলী খান বলেন, এই পরিবারের অত্যাচার আমরা এলাকায় ঠিক ভাবে বসবাস করতে পারছি না। তারা অত্যন্ত মামলাবাজ ও দূরন্তর প্রকৃতির লোক। তিনি জানান, এই মোঃ মোস্তফা খানের এলাকায় কোন সম্পত্তি নাই। তার আপন ভাই ইসলাম খান পুলিশে চাকরি করে তার জায়গায় মোঃ মোস্তফা খান পরিবার নিয়ে বসবাস করে। তারা তাদের ভাইয়ের প্রশ্রয়ে এলাকায় এ ধরনের অপকর্ম করে যাচ্ছে। আমরা এ পরিবারের সকল অপকর্মের সঠিক বিচার চাই।
এ ঘটনায় মোঃ মোস্তফা খানের ভাই পুলিশ সদস্য ইসলাম খান বলেন, আমি দীর্ঘদিন ধরে গ্রামের বাড়িতে যাই না। আমার ভাইয়ের সাথে আমার কোন প্রকার সম্পর্ক নাই। আমার ভাইয়ের কোন সম্পত্তি না থাকায় তারা আমার জায়গায় বসবাস করে। তাদের কোন বিষয়ে আমার কোন প্রকার হস্তক্ষেপ নাই।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোহসিন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

একের পর এক মিথ্যা অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী 

আপডেট টাইম : 01:53:09 pm, Wednesday, 4 October 2023