বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ছোট বিষ্ণুপুর এলাকার লমিয়া আক্তার (২৩) নামে এক প্রবাসীর স্ত্রীকে অপহরন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লমিয়া আক্তারের পিতা খান মনির (৪৮) বাদী হয়ে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। সদর উপজেলার শহিদুল মাঝির ছেলে তাওহীদ হাসান পলক ও তার লোকজন স্বর্নালংকার, নগদ অর্থসহ লমিয়া আক্তারকে অপহরন করেছে ।
মামলা বাদি খান মনির জানান, সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ছোট বিষ্ণুপুর এলাকার তাওহীদ হাসান পলক ৫/৬ বছর পূর্বে থেকে লামিয়া আক্তারকে বিভিন্ন ভাবে উত্যক্ত করে আসছে। ২০১৮ সালে শরীয়তপুর এলাকার মোঃ অলিল এর সাথে লামিয়া আক্তারকে পারিবারিকভাবে বিবাহ দেন। বিবাহের পরেও তাওহীদ হাসান পলক মোবাইলসহ পিতার বাড়িতে বেড়াতে আসলে বিভিন্ন ভাবে বিরক্ত করে। গত ৪ঠা অক্টোবর লামিয়া আক্তার শ^শুর বাড়ি থেকে পিতার বাড়িতে জমি ক্রয়ের জন্য আসার পথে ছোট বিষ্ণপুর সাকিনস্থ বাজার সংলগ্ন এলাকায় পৌছালে তাওহীদ হাসান পলক ও তার লোকজন লামিয়া আক্তারকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ সময় লামিয়ার কাছে জমি ক্রয় বাবদ ৮লক্ষ টাকা ও সাড়ে ১৩ভর্তি স্বর্নালংকার ছিল।
তিনি জানান, ঘটনার পর থেকেই তাওহীদ হাসান পলক ও তার পরিবারের সদস্য ও কিছু আত্মীয় গাঢাকা দিয়েছে। এ অপহরনের সাথে পলকের আত্মীয় ও পরিবারের সদস্যরা জড়িত রয়েছে।
তিনি জানান, তার জামাতা মোঃ অলিল দীর্ঘদিন ধরে মলয়েশিয়ায় ব্যবসা করে আসছেন। প্রতি ছয় মাস পর পর তিনি দেশে আসেন। তার জামাতার সাথে মেয়ে ও আমাদের পারিবারিক ভাবে সুসম্পর্ক রয়েছে। তিনি তার মেয়েকে উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ঘটনায় এলাকাবাসী জানান, তাওহীদ হাসান পলক দীর্ঘদিন এলাকায় বন্ধুদের নিয়ে মাদক সেবন করে আসছে। সে মাদক বিক্রীর সাথেও সম্পৃক্ত। কিছু দিন পূর্বে মাদক বিক্রীর অপরাধে প্রায় এক মাস জেলে ছিলেন। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই হুমকি ধামকি ও প্রশাসনের ভয় দেখান এই পলক। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় ছাগল, টিউবয়েলসহ একাধিক চুরির অভিযোগ রয়েছে।
মনির খানের জামাতা মোঃ অলিল বলেন, আমি ৮ই সেপ্টেম্বর দেশে আসবো এ জন্য জমি ক্রয়ের জন্য আমার স্ত্রীকে স্বর্নালংকার ও নগদ টাকা নিয়ে ৪ঠা অক্টোবর আমার শ^শুর বাড়িতে পাঠিয়ে দেই। বিকালে জানতে পারি আমার স্ত্রী শ^শুর বাড়িতে পৌছায়নি তাকে পথ থেকে অপহরন করা হয়েছে। ৮তারিখে দেশে এসেই শ^শুর বাড়িতে যাই। জানতে পারি আমার স্ত্রীকে পলক ও তার লোকজন স্বর্নালংকার ও নগদ অর্থসহ অপহরন করেছে। তাদের পরিবার আত্মীয়- স্বজনদেরদের কাছে একাধিক বার বুঝানোর পরেও তারা আমার স্ত্রীকে ফেরত দেয়নি। আমি আমার স্ত্রীসহ স্বর্নালংকার ও নগদ অর্থ ফেরত চাই এবং এই অপহরনের সাথে যারা সর্ম্পৃক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ঘটনায় অপহরনের সাথে জড়িত তাওহীদ হাসান পলক ও তার পরিবারের সাথে যোগাযোগ করা হলে এলাকাবাসী সূত্রে জানা যায় ঘটনার পর থেকেই তাদের বাড়িতে তালা দেওয়া। তাদের মোবাইল নম্বরও বন্ধ পাওয়া গেছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে স্বর্নালংকার ও নগদ অর্থসহ প্রবাসীর স্ত্রীকে অপহরনের অভিযোগে মামলা
-
Reporter Name - আপডেট টাইম : 06:35:55 pm, Wednesday, 11 October 2023
- 327 বার
Tag :
অপহরনের অভিযোগে
জনপ্রিয় সংবাদ




















