Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

মোংলায় ‘মা ইলিশ’ রক্ষায় কোস্টগার্ডের অভিযান শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:48:59 pm, Thursday, 12 October 2023
  • 410 বার

স্টাফ রিপোর্টার, মোংলা

ইলিশ মাছের প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে ‘মা ইলিশ’ রক্ষায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর)। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোর থেকে তাদের এই কার্যক্রম শুরু হয়।কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ জানান, ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ মোতাবেক ১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর ২০২৩ (২৭ আশ্বিন থেকে ১৭ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ) পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এই সময় সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। এ জন্য ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৩’ পরিচালনায় তৎপর ভূমিকা পালন করছে বাংলাদেশ কোস্ট গার্ড।পদস্থ এই কর্মকর্তা আরও বলেন, নিষেধাজ্ঞার এই সময়ে ‘মা ইলিশ’ রক্ষায় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালিয়ে সচেতন করছেন তারা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ভোর থেকে মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর) কর্তৃক পশুর নদীতে টহল কার্যক্রম পরিচালনা করেছে।মাছ ধরার ট্রলার যাতে জেলেপল্লী থেকে বের হতে না পারে সেদিকেও সার্বক্ষনিক নজরদারি রাখছেন তারা। এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ড এর দ্বায়িত্বাধীন উপকূলীয় ও নদী এলাকার মৎস্য অভায়শ্রমগুলোতে মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের টহল ২৪ ঘন্টা অব্যাহত আছে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোংলায় ‘মা ইলিশ’ রক্ষায় কোস্টগার্ডের অভিযান শুরু

আপডেট টাইম : 06:48:59 pm, Thursday, 12 October 2023