বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে একটি পাখির খামারে আগুনে পুড়ে কমপক্ষে চার হাজার পাখির মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে ভষ্মিভুত হয়েছে খামারে থাকা পৌনে দুই লক্ষ টাকা। দুইটি পাখির ঘরসহ সব মিলিয়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারনা ওই খামারির।
১৫ অক্টোবর রোববার ভোর ৪ টায় উপজেলার সুরশাইল গ্রামের মোঃ শুভ্র শেখের পাখির খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যরা ও এলাকাবাসি মিলে আগুন নিয়য়ন্ত্রণে আনে। এ সময় আগুন নেভাতে গিয়ে মোঃ শাকিল সুলতান রানু (৪৮), মোঃ রাজু ফরাজী (২৮) ও মোঃ তানজিল শেখ (১০) আহত হয়েছেন। বৈদ্যতিক সর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
তরুণ উদ্যোক্তা মোঃ শুভ্র শেখ কান্না জড়িত কণ্ঠে জানান, বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে তিনি ৭-৮ বছর আগে পাখির খামার শুরু করেন। তিলেতিলে গড়ে তোলেন বিশাল পাখির খামার। তার খামারে ককাটেল ও বাজুরিকা জাতের কমপক্ষে চার হাজার পাখি ছিল। রোববার ভোর ৪ টার দিকে আগুনের লেলিহান শিখার তাপে তাদের ঘুম ভেঙ্গে যায়। উঠেই দেখেন ঘরের পাশে পাখির খামারে দাউদাউ করে আগুন জ্বলছে। এ সময় আগুনে চার হাজার পাখিসহ নগদ ১ লাখ ৭৫ হাজার ৩০০ টাকা, দুইটি ঘর, চার শতাধিক পাখির খাঁচা, কয়েক হাজার বাচ্চা ও ডিম পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আবারও মা-বাবা, ভাই-বোন ও স্ত্রী-সন্তানকে নিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।
চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুল অদুদ বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রæত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আমরা আসার আগেই দুটি ঘর পুড়েছে এতে অনুমানিক ১৪-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যতিক সর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
পাখির মৃৃত্যু
চিতলমারী পাখির খামারে অগ্নিকান্ডে ৪হাজার পাখির মৃৃত্যু- ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি, তিনজন আহত
-
Reporter Name - আপডেট টাইম : 06:11:55 pm, Sunday, 15 October 2023
- 354 বার
Tag :
জনপ্রিয় সংবাদ



















