বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, খুলনা-মংলা রেললাইন চালু হলেই বাগেরহাট পিসি কলেজ থেকে রেললাইন চালু করার দাবী জানিয়েছি আমি। এ বিষয়ে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছিখুলনা-মংলা রেললাইন চালু হলে বাগেরহাট পিসি কলেজ থেকে রেললাইন চালু করা হবে। বাগেরহাট ও খুলনা-মোংলা মহাসড়ক সিক্স লেন করা হবে। এছাড়া অনেকেই বাগেরহাট পৌরসভার রাস্তাঘাট নিয়ে আমাকে বলেন,আমি নিজেও চাই পৌরসভার রাস্তাঘাট ভালো থাকুক। জরুরী ভিত্তিতে আমাদের দুইটি রাস্তার কাজ চলমান রয়েছে। এছাড়া বাদবাকি যে রাস্তাগুলো রয়েছে, আমাকে একটু সময় দিন আশা করছি খুব দ্রুতই এই কাজগুলো সম্পন্ন করা হবে। রবিবার (১৫ অক্টোবর) রাতে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বাগেরহাট সদর উপজেলা ও পৌরসভার সকল দূর্গা মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ও শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।এ সময় তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ধারা অভ্যাহত রাখতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই প্রধানমন্ত্রীকে পুনরায় ভোট দিয়ে আমাদের নির্বাচিত করতে হবে। এ সময় বাগেরহাট বিএনপির নেতৃবৃন্দের উদ্দেশ্যে শেখ তন্ময় বলেন, বাগেরহাটে বিএনপির নেতাকর্মী যারা আছে তারা খুলনা ও ঢাকা থেকে রাজনীতি করে। ইনআশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকলে তারা কখনোই বাগেরহাটের রাজপথে এসেরাজনীতি করতে পারবে না। এসময় তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে মতবিনিময় সভায় মতবিনিময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দিন, জেলা পূজা ইদযাপন পরিষদের সভাপতি নিলয় কুমার ভদ্র, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মিলন কুমার ব্যানার্জী।পরে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ১৬৩টি সার্বজনিন দূর্গাপূজা মন্দির কমিটির নের্তৃবৃন্দের হাতে শুভেচ্ছে উপহার প্রদান করেন শেখ তন্ময় এমপি এবং সার্বজনিন দূর্গাপূজা মন্দির কর্তৃপক্ষকে সরকারের
পক্ষ থেকে ১৯ হাজার ও শেখ তন্ময় এর পক্ষ থেকে আরও ১০ হাজারসহ সর্বমোট ২৯ হাজার টাকা করে অনুদানের চেক ও টিসার্ট প্রদান করেন।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
আবারও চালু হবে রেললাইন,শেখ তন্ময় এমপি
বাগেরহাট পিসি কলেজ থেকে আবারও চালু হবে রেললাইন,শেখ তন্ময় এমপি
-
Reporter Name - আপডেট টাইম : 10:37:22 pm, Sunday, 15 October 2023
- 569 বার
Tag :
জনপ্রিয় সংবাদ










