বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় নিখোঁজের ৪দিন পর প্রেমিকার বাড়ির সামনে থেকে রাজিব শেখ (১৯) নামের প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কচুয়া উপজেলার গিমটাকাঠি গ্রামের একটি কচাগাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহত রাজিব শেখ বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের সাইফুল শেখের ছেলে।
নিহতের চাচা শেখ বাদশা জানান, রাজিব শেখের সাথে কচুয়া উপজেলার গিমটাকাঠি গ্রামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। এর আগে একবার ওই মেয়েটি রাজিব শেখের বাড়িতে চলে যায়। পরে তাকে তার পরিবার বাড়িতে নিয়ে আসে। ৪ দিন আগে রাজিব শেখ নিখোজ হয়। তার মোবাইলও বন্ধ ছিল। সকালে একজনের ফোন পেয়ে জানতে পারেন রাজিবের জুলন্ত মরদেহ পাওয়া গেছে। গতকাল একটি মেয়েকে ওই ছেলেটি ডিস্টাব করছে বলে ৯৯৯ এ ফোন করা হয়। পুলিশ গেলে তারা বলে ছেলেটি চলে গেছে। রাজিবকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
স্থানীয় কচুয়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য আজাদ বালি বলেন, ছেলেটির সাথে তার ওয়ার্ডের একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি তিনি আগেরই শুনেছেন। মেয়েটির বয়ষ কম। আজ সকালে খবর পেয়ে তিনি এসে ঝুলন্ত মরদেহটি দেখতে পান।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাগেরহাটে নিখোঁজের ৪দিন পর প্রেমিকার বাড়ির সামনে থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
-
Reporter Name - আপডেট টাইম : 10:50:36 pm, Monday, 16 October 2023
- 265 বার
Tag :
জনপ্রিয় সংবাদ



















