বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ২২ অক্টোবর রবিবার সকালে নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা
শাখার উদ্যোগে বাগেরহাট কেন্দ্রীয় বাসষ্ট্যান্ড থেকে একটি র্যালী বের কার হয়।
বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে র্যালীটি ট্রাফিক মোড়ে এসে শেষ হয়।
এ সময় র্যালীতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন,অতিরিক্ত
জেলা ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম, বাগেরহাট বিআরটিএ,র সহকারী পরিচালক
জান্নাতুল মাওয়া, বাগেরহাট জেলা বাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম
মন্টু, সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, নিরাপদ সড়ক চাই বাগেরহাট
জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুল, সাধারণ সম্পাদক সরদার আব্দুর রব, সহ-
সাধারণ সম্পাদক এইচএম মইনুল ইসলাম, সহ সভাপতি তানিয়া খাতুন,মোল্লা
মাসুদুল হক,প্রচার সম্পাদক সোহরাব হোসেন রতন, কোষাধ্যক্ষ এস এস
শোহান,দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক সরদার ইনজামামুল হক, এ্যাড.
সাজ্জাদ হোসেন, জাহিদুল ইসলাম জাদু, আবুবক্কর সিদ্দিক,আল আমিন,সিরাজুল
ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, তানজিম আহমেদ, শেখ সোহেল, মাহমুদুল কবির,
সাকিব হাওলাদার,শেখ আবু তালেব,আমিনুল ইসলাম এবং চালক ও শ্রমিক।
পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা প্রশাসন ও বি আর টি এর যৌথ উদ্যোগে
বাগেরহাটের বাস ওপরিবহন শ্রমিক-চালকদের বিনামূল্যে চোখের পরীক্ষা ও চশমা
বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, সড়ক পরিবহন আইন-
২০১৮ বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রাকৃতিক
দূর্যোগের চেয়ে সড়ক দূর্ঘটনা ভয়াবহ। প্রতিদিনই দূর্ঘটনার শিকার হয়ে
কারও মা-বাবা, কারও আত্মীয় স্বজন, কারও ছেলে মেয়ে মারা যাচ্ছে। এক্ষেত্রে সকলকে
এগিয়ে এসে সড়ক দূর্ঘটনা রোধে কাজ করার আহবান জানান বক্তারা।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
সড়ক দিবস উদযাপন
বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
-
Reporter Name - আপডেট টাইম : 10:56:30 am, Monday, 23 October 2023
- 240 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















