Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি মাল খালাস শুরু

মোংলা বন্দরে ২ জাহাজ থেকে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি মাল খালাস শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:26:49 am, Sunday, 29 October 2023
  • 279 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলা বন্দরে ২ জাহাজ থেকে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি ও ইলেকট্রিক্যাল পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) বেলা দুইটার দিকে বন্দরের ৭ ও ৮ নম্বর জেটি থেকে খারাস প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি ও ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে মোংলা বন্দরে ৮ নম্বর জেটিতে এম ভি মিলেনা বেলা সাড়ে ১১টায় ও ৭ নম্বর জেটিতে দুপুর ১টায়  নোঙ্গর করে এম ভি আনকা স্কাই। খালাসকৃত এ পণ্য সড়কপথে নেওয়া হবে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ডিপোতে।

বিদেশি এই জাহাজ দুইটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইনসের খুলনার ম্যানেজার (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে জানান, ৯৩১ প্যাকেজের ১৫১৯ মেট্রিক টন ওজনের মেশিনারি ও ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে গত ৮ অক্টোবর রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে রাশিয়ান পতাকাবাহী জাহাজ এম ভি মিলেনা। এরপর মিলেনা জাহাজটি আজ শনিবার বেলা সাড়ে ১১টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে।

অপরদিকে ৪৪১ প্যাকেজের ১৪৫৩ মেট্রিক টন মেশিনারি ও ইলেকট্রিক্যাল মালামাল নিয়ে গত ৩ অক্টোবর রাশিয়ার একই বন্দর (নভোরোসিয়েস্ক) থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে ভ্যানুয়াটি পতাকাবাহী জাহাজ এম ভি আনকা স্কাই। আনকা স্কাই আজ শনিবার দুপুর ১টায় মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে।

তিনি আরো বলেন, জাহাজ থেকে খালাস করে গুরুত্বপূর্ণ ও মূল্যবান এ মেশিনারি এবং ইলেকট্রিক্যাল পণ্য বন্দর জেটিতে নামিয়ে রাখা হচ্ছে। পরে এ পণ্য সড়কপথে নেওয়া হবে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ডিপোতে।

এর আগে গত ৩ অক্টোবর এম ভি ইয়ামাল অরলান আর তারও আগে গত ১৬ সেপ্টেম্বর এম ভি স্যাপোডিলা রাশিয়া থেকে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি মাল খালাস শুরু

মোংলা বন্দরে ২ জাহাজ থেকে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি মাল খালাস শুরু

আপডেট টাইম : 11:26:49 am, Sunday, 29 October 2023