বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের পূর্ব সুন্দরবন সংলগ্ন মান্দরবাড়িয়া দ্বীপের কাছ থেকে ৩ জন
জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। মা ইলিশ রক্ষা অভিযানের টহল চলাকালে
সোমবার (৩০ অক্টোবর) সকালে এসব জেলেদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা
সকলেই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। এ প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট
গার্ডপশ্চিম জোন এ তথ্য নিশ্চিত করেছে।
কোস্টগার্ড জানায়, গত ২৮ অক্টোবর সুন্দরবন সংলগ্ন মান্দরবাড়িয়া এলাকায়
মাছ ধরার সময় জেলেদের বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এক পর্যায়ে
নিয়ন্ত্রনহীন ভাবে ভাসতে থাকে এবং ডুবে যায়। পরবর্তীতে জেলেরা উত্তর
মান্দারবাড়িয়া দ্বীপে আশ্রয় নেয়। এসময় কোস্টগার্ড এর জাহাজ তৌফিক
কর্তৃক ৩ জেলেকে ওই দ্বীপ থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের খাবার ও
প্রাথামিক চিকিৎসা দেয়া হয়। উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তর
কার্যক্রম প্রক্রয়াধীন রয়েছে জানিয়েছে কোস্টগার্ড।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















