Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
ইসলামী সহযোগী সংস্থার (ওআইসি) নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন যোগ দিতে আগামী রোববার (৫ নভেম্বর) সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও ওমরাহ পালন করবেন সরকারপ্রধান।

রোববার প্রধানমন্ত্রী সৌদি আরব যাবেন , করবেন ওমরাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:04:37 pm, Wednesday, 1 November 2023
  • 366 বার

নিজস্ব প্রতিবেদক

বুধবার (১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, জেদ্দায় নারী সম্মেলন হবে। ওখানে যাবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আগামী ৫ তারিখে একটি বাণিজ্যিক ফ্লাইটে সৌদি যাবেন। ৬ তারিখ সন্ধ্যায় তিনি সম্মেলনে যোগ দেবেন। ইরানের ভাইস প্রেসিডেন্ট নারী, তিনিও সম্মেলনে যোগ দেবেন। আরও অনেকে যাবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ওই সময় ওমরাহ করবেন। মদিনায় গিয়ে জিয়ারত করবেন। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সেক্রেটারি জেনারেল অব ওআইসি, ইরানের ভাইস প্রেসিডেন্ট সাক্ষাৎ করবেন। আরও অনেকে সাক্ষাৎ করবেন। সৌদি ফরেন মিনিস্টার দেখা করবেন। ৮ নভেম্বরের আগে প্রধানমন্ত্রী দেশে চলে আসবেন।

সম্মেলনে গাজা ইস্যু উঠবে কি না-জানতে চাইলে মোমেন বলেন, গাজা ইস্যু উঠতে পারে। এ ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা মানুষ। গাজায় মানবিকতা যেভাবে ধূলিসাৎ হয়েছে, তার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। ওখানে সব ধরনের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

ইসলামী সহযোগী সংস্থার (ওআইসি) নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন যোগ দিতে আগামী রোববার (৫ নভেম্বর) সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও ওমরাহ পালন করবেন সরকারপ্রধান।

রোববার প্রধানমন্ত্রী সৌদি আরব যাবেন , করবেন ওমরাহ

আপডেট টাইম : 06:04:37 pm, Wednesday, 1 November 2023