Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
ছিনতাইয়ের অভিযোগে দুই কারারক্ষি আটক, পালাতক ১

বাগেরহাট ছিনতাইয়ের অভিযোগে দুই কারারক্ষি আটক, পালাতক ১

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:55:47 pm, Sunday, 5 November 2023
  • 406 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ডিবি পুলিশ পরিচয়ে বিকাশ এজেন্ট মোঃ রমজানের ৭ লক্ষ টাকা
ছিনতাইয়ের অভিযোগে দুই কারারক্ষিকে আটক করেছে পুলিশ। এদের কাছ থেকে
টাকা বহনের ব্যাগ ও ৬টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। শনিবার (০৪ নভেম্বর) রাত
সাড়ে ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া গ্রামে এই
ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, যশোর জেলার কেশবপুর উপজেলার আছির সরদার ছেলে প্রসাদ
সরদার (৩২) এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া গ্রামের হেলালের
ছেলে মনিরুল ইসলাম (৩০)। আটককৃত দুইজনই বাগেরহাট জেলা কারাগারের
কারারক্ষী।
ছিনতাইয়ের কবলে পড়া বিকাশ এজেন্ট মোঃ রমজান (২৫) বলেন, শনিবার রাত সাড়ে
১১টার দিকে দশানী মোড়ের দোকান বন্ধ করে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে রওনা
দেই। বাড়ির গেটে পৌছানোর সাথে সাথে আমাকে গ্রেফতারি পরোয়ানা
আছে বলে হ্যান্ডকাপ লাগানোর চেষ্টা করে এবং আমার কাছে থাকা টাকা ও
মুঠোফোনের ব্যাগ ছিনিয়ে নেয়। এক পর্যায়ে আমি ডাক চিৎকার দিলে, তারা
মোবাইল ও টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি দৌড়ে
মোটরসাইকেলসহ প্রসাদ সরদারকে ধরতে সক্ষম হই। এরে মধ্যে ডাক চিৎকারে
এলাকার লোকজনও চলে আসে। তবে ওরা আমার ব্যাগে থাকা প্রায় ৭ লক্ষ টাকা
ছিনিয়ে নেয়। আমি যেকোন মূল্যে আমার টাকা ফেরত চাই।
রমজানের প্রতিবেশী শেখ বোরহান উদ্দিন নামের এক ব্যক্তি বলেন, রমজান ডাক
চিৎকার দিলে আমরা সবাই বের হয়ে আসি। মনিরুল ইসলাম নামের ওই
ছিনতাইকারীকে বেঁধে ফেলি। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ মনিরুল
ইসলামকে নিয়ে যায়। আমরা এই ছিনতাইকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এদিকে স্থানীয় নারী ইউপি সদস্য আবিদা সুলতানা বলেন, এর আগে
বাদেকাড়াপাড়া এলাকায় এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল
মোটরসাইকেলে এসে। মাঝে মাঝে মোটরসাইকেলে অপরিচিত যুবকরা এলাকায়
টহল দেয়। রমজান একজন সৎ ব্যবসায়ী। তার ছিনতাই হওয়া টাকা উদ্ধার করে ফিরিয়ে
দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

ছিনতাইয়ের অভিযোগে দুই কারারক্ষি আটক, পালাতক ১

বাগেরহাট ছিনতাইয়ের অভিযোগে দুই কারারক্ষি আটক, পালাতক ১

আপডেট টাইম : 05:55:47 pm, Sunday, 5 November 2023